উদ্দীপকে উল্লিখিত মি. 'ক' এর কর্মকাণ্ডে কোন ধরনের নাগরিক সমস্যা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. 'ক' এর কর্মকাণ্ডে দুর্নীতি নামক নাগরিক সমস্যার প্রকাশ পেয়েছে। দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়।স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করা এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোন সুযোগ পাইয়ে দেওয়া দুর্নীতি।উদ্দীপকে মি. 'ক' স্বল্প বেতনের চাকরিজীবী। কিন্তু মাত্র ২/৩ বছরের ব্যবধানে অদৃশ্য আয়ে মি. 'ক' গ্রামের কয়েক বিঘা জমির এবং ঢাকা শহরের বড় দুটি ফ্ল্যাট এর মালিক হলেন। তার হঠাৎ এর পরিবর্তনে একটি প্রতিষ্ঠানের নজরে আসলে প্রতিষ্ঠানটি মি.'ক' এর আয়ের অবৈধ উচ্ছের সত্যতা পায়। উদ্দীপকের এরূপ বর্ণনার মাঝে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ প্রকাশ পেয়েছে। কেননা অসৎ পথে উপার্জন মাত্রই হলো দুর্নীতি। নীতি বহির্ভূত কোনো কাজের মাধ্যমে ব্যক্তি যখনই ছাড়তো উদ্ধারে সচেষ্ট হয় তাই দুর্নীতি। আর এরূপ অনৈতিক কাজেই ইঙ্গিত উদ্দীপকের 'ক' এর কর্মকাণ্ডের লক্ষ্য করা যায়। সুতরাং, তার কর্মকাণ্ড দুর্নীতির নামক সামাজিক সমস্যা কি ইঙ্গিত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. 'ক' এর কর্মকাণ্ডে কোন ধরনের নাগরিক সমস্যা প্র…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর