উক্ত সমস্যার সমাধানে কী কী আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উক্ত সমস্যা তথা দুর্নীতি প্রতিরোধে নানা ওরকম আইনি পদক্ষেপ নেওয়ার আছে বলে আমি মনে করি। কোন ব্যক্তি বা দল যদি সমাজ অনুমোদিত আদর্শ ও মূল্যবতী উপেক্ষা করে নীতি বহির্ভূত পন্থায় স্বীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তখন তাকে দুর্নীতি বলে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। তাই দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে আশু পদক্ষেপ প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। উদ্দীপকে অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে দুর্নীতির চিত্র প্রকাশ পেয়েছে । এরূপ দুর্নীতি সহ দেশের সকল স্থান থেকে দুর্নীতি দূর করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে সরকারকে আইন প্রয়োগে কঠোরতা অবলম্বন করতে হবে। দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিপক হতে হবে। শেষ স্তরই হোক কিংবা যে ব্যক্তিই দুর্নীতির সাথে জড়িত তাকে আইনের আওতায় এনে করতে হবে। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন কে আরও স্বাধীন ও নিরপেক্ষতার সহিত তাদের দায়িত্ব পালনের সুযোগ দান করতে হবে। তারা যেন আইন প্রয়োগে কোনরূপ বাধা প্রাপ্ত না হয় সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আলোচনার পরিশেষে তাই বলা যায়, দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও দুর্নীতি দমন কমিশনের যৌথ ও কার্যকরী পদক্ষেপ একান্ত প্রয়োজন। এদের মাধ্যমে যদি দুর্নীতিবাজরা ধৃত হয় এবং কঠিন শাস্তির আওতায় আসে, তাহলে দেশ থেকে সহজে দুর্নীতি দূরীভূত হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যার সমাধানে কী কী আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর