উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পঠিত দুর্নীতিকে নির্দেশ করেছে। দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলে। স্বজন প্রীতি, ঘুষ, অসৎউপায় অবলম্বন, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে, তা পালন করা এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। উদ্দীপকে মি. B একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের নিয়ম না মেনে আত্মীয়-স্বজনকে অফিস সহায়ক নিয়োগ দিয়েছেন। এ অর্থনৈতিক কাজ সুশাসন প্রতিষ্ঠায় বাধাস্বরূপ। উদ্দীপকে এরুপ বর্ণনায় আমার পঠিত দুর্নীতির চিত্র প্রকাশ পায়। কেননা,কোনো ব্যক্তির অবৈধ পন্থায় নীতিবহির্ভূত বা জনস্বার্থবিরোধী কাজই হলো দুর্নীতি। উদ্দীপকে B নিজের আত্মীয়-স্বজনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে নীতি বহির্ভূত কাজই করেছেন।এই হিসেবে তার কাজ সুস্পষ্ট ভাবে দুর্নীতিকে নির্দেশ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর