জনাব Y কোন ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বরত? প্রতিষ্ঠানের কার্যাবলী ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব Y যে সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বরত, সেটি হল দুর্নীতি দমন কমিশন (দুদক) । কারণ দুর্নীতিমুক্ত জাতি ও দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী ২১ নভেম্বর ২০০৪ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে ব্যক্তি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে মামলা করার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৩৫ তম ধারা অনুযায়ী দুর্নীতি কমিশনের ওপর ১১ ধরনের কার্যাবলী অর্পিত রয়েছে। সেগুলো নিচে তুলে ধরা হলো -১. দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ১৭ মোতাবেক অনুসন্ধান ও তদন্ত পরিচালনা। ২. অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা । ৩. ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান। ৪. দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনের ওপর অর্পিত দায়িত্ব পালন। ৫. দুর্নীতি প্রতিরোধের জন্য কোন আইনের অধীন শিক্ষিত ব্যবস্থাদি পর্যালোচনা এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ৬. দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করনীয় সম্পর্কে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ।৭. দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবধো সৃষ্টি করা এবং গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা। ৮. কমিশনের কার্যাবলীর ওপর সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ইত্যাদির ব্যবস্থা করা। ৯. বিভিন্ন দুর্নীতির উৎস চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ।১০. অনুসন্ধান, মামলা দায়ের এবং ওই ধরনের তদন্ত ও মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদন পদ্ধতি নির্ধারণ করা। ১১. দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বলে বিবচিত অন্য যেকোনো কার্যসম্পাদন করা সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব Y কোন ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বরত? প্রতিষ্ঠানের ক…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর