তোমার পঠিত কোন সমস্যার কারণে উদ্দীপকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: আমার পঠিত জলবায়ু পরিবর্তন সমস্যার কারণে উদ্দীপকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে আশঙ্কাজনক এবং উদ্বেগের বিষয় হলো জলবায়ু পরিবর্তন ও এর ফলে সংঘটিত নানা রকম দুর্যোগ। সাধারণত কোন জায়গার গড় জলবায়ু দীর্ঘমেয়াদি ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি সমস্যার উদাহরণ হল বারবার খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, জলোচ্ছ্বাস, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অন্যদিকে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা ববফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করেছে।ফলে একদিকে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং স্বাদু পানির সাথে লবণাক্ত পানি মিশে পানযোগ্য পানি ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।উদ্দীপকে বলা হয়েছে, সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন। গবেষকদের আশঙ্কা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ এ কারণে একসময় সমুদ্রের তলিয়ে যেতে পারে। এরূপ বানানো জলবায়ু পরিবর্তনের স্বরূপ প্রকাশ পেয়েছে। কারণ জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে যে বিষয়টি বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে তার মধ্যে অন্যতম হলো সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। যা জলোচ্ছ্বাস আর সুনামির মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। এরপরে সমুদ্র উপকূলবর্তী এবং সমুদ্র বেষ্টিত দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের মত রাষ্ট্রগুলো একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের এরুপ পরিস্থিতি সৃষ্টির কারণ হলো জলবায়ু পরিবর্তন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তোমার পঠিত কোন সমস্যার কারণে উদ্দীপকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে?…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর