উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যা তথা খাদ্য ভেজাল সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। যথার্থ পদক্ষেপই পারে এ সমস্যার সমাধান করতে। বাংলাদেশের খাদ্য বিষয়ক প্রায় সতেরটি আইন বিদ্যমান রয়েছে। এসব আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারলে খাদ্য ভেজাল সমস্যা নিরসন করা সম্ভব। এ সমস্যা সমাধানে নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। খাদ্য ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজাল খাদ্য পরিহার করে অসৎ ব্যবসায়ী তথা ভেজালকারীদের সামাজিকভাবে ঘৃণা ও বয়কট করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ খাদ্যে ভেজাল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এর যথাযথ প্রয়োগ ও বিএসটিআইকে অধিকতর কার্যকর করে গড়ে তুলতে হবে। খাদ্যদ্রব্য ক্রয়ের সময় সবাইকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং খাদ্যের মান যাচাই করে তা ক্রয় করতে হবে। খাদ্যে ভেজাল মেশানো একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ। তাই এসব অপরাধীদের বিরুদ্ধে শুধু আইন প্রণয়ন নয় প্রয়োজন আইনের কাঠামো প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন। উপরিউক্ত পদক্ষেপ গুলোর সঠিক বাস্তবায়নই পারে উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা তথা খাদ্যের ভেজাল সমস্যার নিরসন করতে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর