উক্ত বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য আমাদের করণীয় সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বৈশিষ্ট্যসম্পন্ন তথা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের অনেক করণীয় আছে। পৃথিবীতে সবাই স্বাভাবিকভাবে জন্ম নেয় না যারা শারীরিক, মানসিক ও অর্থ সামাজিক অক্ষমতার কারণে সঠিকভাবে জীবিকা নির্বাহ করতে পারে না তারাই হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাই এ সমস্যার সমাধান করে তাদের মূল জনগোষ্ঠীর মাঝে ফিরিয়ে আনতে অপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্দীপকে শিক্ষার্থী একজন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধীত্ব বা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব না হলেও দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সহযোগিতার হাত বাড়ানোর মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য আমি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণে সুপারিশ করব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌথ ব্যবস্থাপনা পিছিয়ে পড়া ও বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে আনতে হবে। আবার প্রতিবন্ধীদের মাঝে বিশেষ সীমাবদ্ধতা থাকলেও কিছু কিছু কাজ এরা অত্যন্ত পারদর্শী হয়। তাদের এই সমস্ত সক্ষমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করে তাদের প্রশিক্ষিত করার মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটানো সম্ভব। এতে একদিকে যেমন ব্যক্তি বিশেষ উপকৃত হবে, তেমনি দেশের সঠিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রতিবন্ধীদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে যেন কেউ তাদের অপব্যবহার না করতে পারে সেদিকে বিশেষ মনোযোগী হওয়ার বাঞ্ছনীয়। যত যত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ ও ব্যবস্থা নিশ্চিত করা ও পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে এ সমাজবিশি চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের জন্য বিশেষ উপযোগী হয়ে উঠবে। ফলে প্রতিবন্ধিত্ব আর কোন সমস্যা হিসেবে বিবেচিত হবে না।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য আমাদের করণীয় সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর