উদ্দীপকে বর্ণিত নুসরাত কোন ধরনের হয় জানি শিকার হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নুসরাত ইভটিজিং নামক সমস্যার শিকার। ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীকে উত্যক্ত বা বিব্রত করা বলে। অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, দৈহিক ও মানসিকভাবে নারীদের হেনস্তা করা কাজকে ইভটিজিং বলা হয়। বাংলাদেশে ৩২% ইভটিজার হলো ছাত্র, ৩৩% হলো মধ্যবয়সী পুরুষ এবং ৩৫% ইভটিজার হলো সমাজ বিরোধী কাজে লিপ্ত যুবক। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে ইভটিজিং ব্যাপকভাবে বিদ্যমান। অনেকগুলো কারণে সমাজে ইভটিজিং বিস্তার লাভ করছে।ইভটিজিং সমাজবিরোধী এবং সামাজিক উন্নতিকতা বিরোধী কাজ। এর ফলাফলও সুদূরপ্রসারী। যেমনটি লক্ষ্য করা যায় উদ্দীপকের নুসরাতের ক্ষেত্রে। প্রতিদিন কলেজ যাওয়া আসার পথে কিছু বখাটে যুবক তাকে বিরক্ত করত।এর কারণে তার লেখা পড়াই বন্ধ হয়ে যায়, যা ইভটিজিং কেই নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকে নুসরাত ইভটিজিং নামক সমস্যার সম্মুখীন হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নুসরাত কোন ধরনের হয় জানি শিকার হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর