উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া কী সম্ভব? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] ইভটিজিং এর শিকার। আর এই ইভটিজিং এর কারণে সে আত্মহত্যা করেছে। তাই 'M [গণিত] এর মত মেয়েদের সোনালী ভবিষ্যৎ ভাঙচের হাত থেকে রক্ষা করতে হলে সমাজ থেকে ইভটিজিং সমস্যা সমাধান করতে হবে। অর্থাৎ ইভটিজিং সমস্যা সমাধান বা প্রতিরোধ বা প্রতিকারের মাধ্যমেই 'M [গণিত] এর মত মেয়েদের সোনালী ভবিষ্যৎ রক্ষা পেতে পারে। ইভটিজিং যেভাবে দূর করা যায় সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো- ১. ব্যক্তি বা সমাজ জীবনের ধর্মীয় অনুশাসন গুলো বাস্তবায়ন করা সম্ভব হলে ইভটিজিং বন্ধ হবে। ২. মেয়েদের উত্ত্যক্ত কারীদের মূল সমস্যা চিহ্নিত করতে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। ৩. পারিবারিক ও সামাজিকভাবে পিতা-মাতা, ভাই বোন সহ আত্মীয় স্বজনদের সংশোধন মূলক, পরামর্শ মূলক বা শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. নারী উত্ত্যক্ত কারীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। ৫. ইভটিজিং বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যেতে হবে। ৬. ইভটিজিং কারীদের যে কোন পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করতে হবে। ৭. শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বত্র নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। ৮. ইভটিজিং বন্ধের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ৯. হতাশাগ্রস্থ, বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ১০. ইভটিজিং সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ১১. তরুণদেরকে মার্জিত পোষাক পরিধান করা এবং শালীনতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। ১২. ছেলেমেয়েরা যাতে খারাপ সঙ্গের অভিভাবকদের দৃষ্টি দিতে হবে। ১৩. শিশু ও নারী নির্যাতন দমন আইন ২০০১ ইভটিজিং এর সর্বোচ্চ শাস্তির ১০ বছরের কারাদন্ডে যে বিধান করেছে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। ১৪. বখাটে উশৃংখল ছেলেদের সুপথে আনতে কাউন্সিলিং করতে হবে। উপরে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াও মূল্যবোধ ও সামাজিক প্রথা সংস্কার, সামাজিক আন্দোলনের জোরদার করণ, নারীর মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি কাজ সম্পাদন হলে উদ্দীপাকে বর্ণিত সমস্যা অর্থাৎ ইভটিজিং থেকে মুক্তি পাওয়া যাবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া কী সম্ভব? উত্তরের স্বপক্ষ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর