উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা সমাধানের উপায় সমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত খাদ্য ভেজাল নামক নাগরিক সমস্যা নিয়ন্ত্রণকল্পে কতিপয় সুপারিশ মালা প্রণয়ন ও তা বাস্তবায়নে উদ্যেক নেওয়া যায়। যেমন- ১. ভেজাল বিরোধী আইন গুলোকে যুগোপযোগী এবং কঠিন শাস্তির বিধান ও বাস্তবে তা প্রয়োগ নিশ্চিত করতে হবে। ২. সততার সাথে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে হবে। ৩. ভোক্তা বা ক্রেতাসাধারনের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ৪. উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত খাদ্যদ্রব্য পৌঁছানো কে ক্রমাগত পরি দর্শনের আওতায় আনতে হবে। ৫. ভ্রাম্যমান আদালত আইন, ২০০৯ এর মাধ্যমে সারাদেশে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রতিদিনই ফরমালিন সনাক্ত করে জরিমানা ও বিষাক্ত ফল ধ্বংস করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ৬. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর যথাযথ প্রয়োগ এবং বিএসটিআই ( বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট) কে অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে হবে। ৭. সম্মিলিতভাবে সবাইকে ভেজাল যুক্ত খাদ্যদ্রব্য বয়কট করতে হবে। ৮. খাদ্যের মান বজায় রাখা সহ জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মহামান্য হাইকোর্ট ২০ জুন ২০০৯ কে যুগান্তকারী রায় প্রদান করেছে তা কার্যকর করতে হবে। তাছাড়া বিশেষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ খাদ্য ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার যে বিধান এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তির যে ব্যবস্থা করেছে তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা তথা খাদ্য ভেজালের প্রতিকারের জন্য উপরের সুপারিশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে উল্লেখিত সমস্যার সমাধান করা সম্ভব হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা সমাধানের উপায় সমূহ বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর