চিত্রে নির্দেশিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের নির্দেশিত সমস্যাটি হলো জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা। এ সমস্যার সমাধানে আমার সুপারিশ সমূহ নিচে তুলে ধরা হলো: ১. জলবায়ু পরিবর্তন জনিত সংকট সৃষ্টিতে আমাদের তুলনায় শিল্প উন্নয়ন দেশগুলোর ভূমিকা অনেক বেশি। তাই আন্তর্জাতিক মহলে আমাদের এই সমস্যা খুব জোরালো ভাবে তুলে ধরতে হবে। শিল্পোন্নত দেশগুলো যাতে এই সমস্যার প্রতিকারে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আমাদের পাশে এসে দাঁড়ায় এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ২. দেশের সকল স্থানে ব্যাপকভাবে বনায়ন করা প্রয়োজন। অগ্রাধিকারের ভিত্তিতে দেশের সমুদ্র উপকূলবর্তী ও নদী তীরবর্তী এলাকার এ কর্মকাণ্ডের বাস্তবায়ন করতে হবে। বনায়ন কর্মসূচির সফলতার জন্য নাগরিক হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে। ৩. বৃক্ষ নিধন রোধে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। যারা গাছপালা ধ্বংস করে, বন সম্পদ ধ্বংস করে অবৈধ ব্যবসায় লিপ্ত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৪. বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং আমাদের ধনঞ্জয় জীবনের ব্যবহৃত পণের সিএফসি গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং সিএফসি গ্যাসের বিকল্প ব্যবহার করতে হবে। ৫. জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে হবে। শিল্প কারখানা সমূহ কে পরিবেশ সহায়ক জ্বালানি ব্যবহার করতে হবে এবং উৎপন্ন বর্জ্য বিশুদ্ধ করনের ব্যবস্থা করতে হবে। ৬. পরমাণু অস্ত্রের পরীক্ষা, পরমাণু প্রতিযোগিতা ও পরমাণু অস্ত্র উৎপাদন নিষিদ্ধ করতে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে বলা যায় জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার সমগ্র মানবজাতিকে এক চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এ সংকটের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
চিত্রে নির্দেশিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যাখ্যা কর।
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর