এ ধরনের জনগোষ্ঠীর সমস্যা তুমি কীভাবে সমাধান করতে চাও? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সমস্যা প্রতিফলিত হয়েছে। এ ধরনের সমস্যার সমাধানের জন্য কার্যত পদক্ষেপ গ্রহণ করলে প্রতিবন্ধীদের সহজে সমাজের মূল স্রোতের সম্পৃক্ত করা যাবে। প্রতিবন্ধিত্ব বা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের সমস্যা একেবারে নির্মল করা সম্ভব না হলেও দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সহযোগিতার হাত বাড়ানোর মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব। এজন্য আমি প্রতিবন্ধী জনগোষ্ঠী কে জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণের সুপারিশ করব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌথ ব্যবস্থাপনা পিছিয়ে পড়া এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে আনতে হবে। আবার প্রতিবন্ধীদের মাঝে বিশেষ সীমাবদ্ধতা থাকলেও কিছু কিছু কাজে এরা অত্যন্ত পারদর্শী হয়। তাদের এই সমস্ত সক্ষমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করে তাতে প্রশিক্ষিত করার দক্ষতার উন্নয়ন ঘটানো সম্ভব। এতে এক দিকে যেমন ব্যক্তি বিশেষ উপকৃত হবে,তেমনি দেশের সঠিক উন্নয়ন ও ত্বরান্বিত হবে। প্রতিবন্ধীদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে যেন কেউ তাদের অপব্যবহার না করতে পারে সেদিকে বিশেষ মনোযোগী হাওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত কল্পে আইনি ব্যবস্থা থাকতে হবে। প্রতিবন্ধী সমস্যা নিরসনে প্রতিবন্ধীদের পূর্ণবাসন করা গুরুত্বপূর্ণ। যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ ও ব্যবস্থা নিশ্চিত করা ও পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলেও এ সমাজবিশি চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের জন্য বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে। ফলে প্রতিবন্ধিত্ব আর কোন সমস্যা হিসেবে বিবেচিত হবে না। আর এসব পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমি উদ্দীপকে ইঙ্গিত পূর্ন জনগোষ্ঠীর সংসদ সমাধান করতে চাই।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
এ ধরনের জনগোষ্ঠীর সমস্যা তুমি কীভাবে সমাধান করতে চাও? যুক্তি দাও।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর