উদ্দীপকে বর্ণিত রোগ প্রতিরোধে নাগরিক হিসেবে তোমার করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রোগ তথা এইডস বিস্তাররোধে নাগরিকের নানাবিধ করণীয় রয়েছে। এইডস এর চিকিৎসা ও প্রতিরোধের তেমন কার্যকর কোন ব্যবস্থা না থাকায় এর দ্রুত বিস্তার ঘটছে। এজন্য এইডসকে প্রতিহত করার ব্যাপারে নাগরিক দায়িত্ববোধ থেকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ রোগ থেকে মুক্তি পেতে আমাদের সকলের করণীয় হলো নাগরিক সচেতনতা, অবাধ যৌনাচার, ও ব্যবিচার রোধ করা, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা অর্জন, মাদকাসক্তির বিরুদ্ধে আন্দোলন,ব্যক্তিগত সতর্কতা মেনে চলা, আক্রান্তদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করা ইত্যাদি। একজন সচেতন নাগরিক হিসেবে এই বিস্তার রোধে আমাদের করণীয় হলো বিবিধ। এক্ষেত্রে এইডস প্রতিরোধে আমাদের প্রথম করণীয় হলো নিজেদের নিরাপদ রাখা। এজন্য আমাদের অবাধ বা অনিরাপদ যৌনতা, অপরীক্ষিত রক্ত সঞ্চালন বা মাদক দ্রব্যের গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এর ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে এইডসের ভয়ঙ্কর পরিণতি, এইডস এর লক্ষণসমূহ ও এটি থেকে বেঁচে থাকার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এভাবে নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে মরণব্যাধি এইডস থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রোগ প্রতিরোধে নাগরিক হিসেবে তোমার করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর