উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমস্যা তথা খাদ্য ভেজাল নামক একটি নাগরিক সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকায় অতি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশক। খাদ্য ভেজাল সমস্যা সমাধানে কেবল ব্যক্তিবিশেষের ভূমিকে পর্যাপ্ত নয় বরং সামগ্রিকভাবে সব নাগরিকেরই এই সমস্যা নিয়ে প্রত্যাবর্ষকীয় ভূমিকা পালন করা উচিত। নাগরিক সমাজকে এসব আইন সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলার নিশ্চয়তা বিধান করতে হবে। যদি সবাই সচেতন হয় তবে নিজেরা যেমন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উপাদান ও বিক্রয় করা থেকে বিরত থাকবে, তেমনিভাবে অন্যান্যদের এই ঘৃণ্য কাজ করতে দেখলে নিজে এগিয়ে এসে প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে তা প্রতিহত করবে। নাগরিকগণ খাদ্য ভেজালের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে, যা হবে এই সমস্যা সমাধানের বৈপ্লবিক উপায়। যদি কেউ ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণন করে সে ক্ষেত্রে উক্ত অসৎ ব্যবসায়ীদের সামাজিকভাবে ঘৃণ্য ও বয়কট করার মাধ্যমে নাগরিক সমাজগুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ব্যক্তিগতভাবে নাগরিকগণ খাদ্য উৎপন্ন ক্রয় করার সময় অধিক সতর্কতা অবলম্বন করবে এবং মান ও মেয়াদ উত্তীর্ণের তারিখের যাচাই করে নিবে। বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য ক্রয় থেকে বিরত থাকতে হবে। সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনসহ গণমাধ্যম, প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠান, সেমিনার এবং সভা সমিতির মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবো জাগিয়ে তোলার ক্ষেত্রে নাগরিক সমাজ ভূমিকা রাখতে পারে। এভাবে উল্লিখিত পদক্ষেপ গুলোর মাধ্যমে নাগরিক সমাজ খাদ্য ভেজাল সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর