উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? এর কারণ কী?
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনে যে সমস্ত কারণ বিদ্যমান সেগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। যথা- ১. প্রাকৃতিক কারণ ২. মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে পৃথিবীর অক্ষরেখা পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, মহাসাগরীয় পরিবর্তন, সূর্যরশ্মির পরিবর্তন ইত্যাদি। অপরদিকে মানবসৃষ্ট যে সমস্ত কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তা হলো- i. অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ii. পারমাণবিক চুল্লির ব্যবহার। iii. শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া। iv. সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ। V. মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুর ব্যবহার। vi. যান্ত্রিক যানবাহনের উৎপাদিত ধোঁয়া। vii. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি। viii. অতিরিক্ত বৃক্ষ নিধন। ix. মানব বসতি নির্মাণে প্রাকৃতিক বন উজাড় প্রভৃতি। মোটকথা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট কারণগুলোই বেশি প্রভাব ফেলছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? এর কারণ কী?
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর