মুনিয়ার মামা তোমার পঠিত কোন মরণব্যাধিতে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মুনিয়ার মামা মরণব্যাধি এইডস (AIDS) এ আক্রান্ত। এইডস একপ্রকার ভাইরাসঘটিত রোগ। এই ভাইরাসকে Human Immunedeficiency Virus বা HIV (এইচআইভি) বলা হয়। এ ভাইরাস রক্তের সাদা কোষ (CD-8 বা টি সেল) নষ্ট করে দেয়। যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকে মুনিয়ার মামাও এই রোগে আক্রান্ত৷ উদ্দীপকে দেখা যায়, মুনিয়ার মামা এইচআইভি ভাইরাসে আক্রান্ত এবং এই মরণব্যাধি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন যাবৎ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আমরা জানি, এইচআইভি ঘটিত রোগকে মরণব্যাধি এইডস বলা হয়। সুতরাং মুনিয়ার মামা এইডসেই আক্রান্ত হয়েছে। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া-ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংগঠিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ফলে সামান্য অসুখও ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। এইডস এর কোনো কার্যকর প্রতিষেধক আজও আবিষ্কৃত হয়নি। এইডস এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দিন দিন ওজন কমতে থাকা, সবসময় জ্বর জ্বর ভাব, দীর্ঘদিন যাবৎ শুকনো কাঁশি ও পাতলা পায়খানা, নাসিকাগ্রন্থি ফুলে যাওয়া, অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, হজমশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো ফুটে ওঠে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মুনিয়ার মামা তোমার পঠিত কোন মরণব্যাধিতে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর