শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মুনিয়া যে নাগরিক সমস্যার সম্মুখীন তা থেকে পরিত্রাণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?

উত্তর: উদ্দীপকের মুনিয়া ইভটিজিং নামক নাগরিক সমস্যার সম্মুখীন। সামাজিক সচেতনতা সৃষ্টি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে উক্ত নাগরিক সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সামাজিক সমস্যা। বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা একান্ত প্রয়োজন। পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধ সমাজ থেকে ইভটিজিং নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। এক্ষেত্রে প্রত্যেক পরিবারের পিতামাতার তাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেয়া উচিত। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জনমানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রত্যেকের মধ্যে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধও ইভটিজিং প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ইভটিজিং ও এর নেতিবাচক দিক নিয়ে বিশদভাবে আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে সচেতনতাবোধ সৃষ্টি করতে পারেন। দেশের প্রচলিত আইন সংস্কার করে ইভটিজিং প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। তবে সে আইনের যথাযথ বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখা আবশ্যক। মোটকথা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা ইভটিজিংয়ের মত নাগরিক সমস্যা থেকে সমাজকে মুক্ত রাখতে পারে। যথাযথ আইন প্রণয়ন, সামাজিক প্রতিরোধ ও নৈতিকতার বিকাশ ইভটিজিংয়ের শিকার মেয়েদের এ সামাজিক অভিশাপ থেকে মুক্তি দিতে পারে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মুনিয়া যে নাগরিক সমস্যার সম্মুখীন তা থেকে পরিত্রাণের জন্য…

উদ্দীপক

মুনিয়ার মামা এইচআইভি ভাইরাসে আক্রান্ত। দীর্ঘদিন যাবৎ তিনি এ মরণব্যাধি থেকে সুস্থতার জন্য জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা শেষে মুনিয়া মামাকে দেখার জন্য রওনা হয়। পথিমধ্যে কিছু বখাটে যুবক বাজে অঙ্গভঙ্গি ও অশ্লীল মন্তব্যের মাধ্যমে তাকে বিরক্ত করে। পাশেই কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি লক্ষ করে এগিয়ে আসেন। পুলিশ দেখে বখাটে যুবকরা পালিয়ে যায়।

Comilla · 2019

উত্তর

'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' অনুযায়ী প্রতিবন্ধী মূলত ১০ প্রকার।

উত্তর

যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়ম-নীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, 'যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।' মোটকথা নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি।

উত্তর

মুনিয়ার মামা মরণব্যাধি এইডস (AIDS) এ আক্রান্ত। এইডস একপ্রকার ভাইরাসঘটিত রোগ। এই ভাইরাসকে Human Immunedeficiency Virus বা HIV (এইচআইভি) বলা হয়। এ ভাইরাস রক্তের সাদা কোষ (CD-8 বা টি সেল) নষ্ট করে দেয়। যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকে মুনিয়ার মামাও এই রোগে আক্রান্ত৷ উদ্দীপকে দেখা যায়, মুনিয়ার মামা এইচআইভি ভাইরাসে আক্রান্ত এবং এই মরণব্যাধি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন যাবৎ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আমরা জানি, এইচআইভি ঘটিত রোগকে মরণব্যাধি এইডস বলা হয়। সুতরাং মুনিয়ার মামা এইডসেই আক্রান্ত হয়েছে। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া-ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংগঠিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ফলে সামান্য অসুখও ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। এইডস এর কোনো কার্যকর প্রতিষেধক আজও আবিষ্কৃত হয়নি। এইডস এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দিন দিন ওজন কমতে থাকা, সবসময় জ্বর জ্বর ভাব, দীর্ঘদিন যাবৎ শুকনো কাঁশি ও পাতলা পায়খানা, নাসিকাগ্রন্থি ফুলে যাওয়া, অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, হজমশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো ফুটে ওঠে।

উত্তর

উদ্দীপকের মুনিয়া ইভটিজিং নামক নাগরিক সমস্যার সম্মুখীন। সামাজিক সচেতনতা সৃষ্টি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে উক্ত নাগরিক সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সামাজিক সমস্যা। বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা একান্ত প্রয়োজন। পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধ সমাজ থেকে ইভটিজিং নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। এক্ষেত্রে প্রত্যেক পরিবারের পিতামাতার তাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেয়া উচিত। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জনমানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রত্যেকের মধ্যে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধও ইভটিজিং প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ইভটিজিং ও এর নেতিবাচক দিক নিয়ে বিশদভাবে আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে সচেতনতাবোধ সৃষ্টি করতে পারেন। দেশের প্রচলিত আইন সংস্কার করে ইভটিজিং প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। তবে সে আইনের যথাযথ বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখা আবশ্যক। মোটকথা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা ইভটিজিংয়ের মত নাগরিক সমস্যা থেকে সমাজকে মুক্ত রাখতে পারে। যথাযথ আইন প্রণয়ন, সামাজিক প্রতিরোধ ও নৈতিকতার বিকাশ ইভটিজিংয়ের শিকার মেয়েদের এ সামাজিক অভিশাপ থেকে মুক্তি দিতে পারে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।