রিপন কোন ধরনের জটিল রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রিপন মরণব্যাধি এইডস রোগে আক্রান্ত হয়েছে। এইডস হলো এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। এই ভাইরাসকে Human Immunodeficiency Virus বা এইচ আই ভি (HIV) বলা হয়। এইচআইভি ভাইরাস রক্তের সাদা কোষ নষ্ট করে দেয়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে এবং শরীরে অন্য যেকোনো রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। এইডস আক্রান্ত ব্যক্তির শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, বার বার জ্বর হয়, নাসিকাগ্রন্থি ফুলে যায়, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সেইসাথে দুই মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে এবং দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, সিঙ্গাপুর প্রবাসী তার বন্ধু রিপন সম্প্রতি শারীরিক নানা সমস্যা নিয়ে দেশে ফিরে এসেছেন। ডাক্তার রিপনকে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করে জানিয়েছে, সে জটিল রোগে আক্রান্ত, যার কোনো চিকিৎসা নেই। এখানে এইডস রোগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা এইডস হলো একটি জটিল রোগ এবং আজ পর্যন্ত এ রোগ প্রতিকারের কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায়। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া- ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংঘটিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস এর কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রিপন কোন ধরনের জটিল রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর