সহনের বাবা কর্তৃক ক্রয়কৃত মাছ ও আপেল না পঁচার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সহনের বাবা কর্তৃক ক্রয়কৃত মাছ ও আপেল না পঁচার কারণ হলো বিষাক্ত রাসায়নিক পদার্থ ফরমালিন মেশানো। আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো খাদ্যে ভেজাল সমস্যা। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ করা যায় অপরিপক্ব ফল পাকানো এবং এর রং আকর্ষণীয় করার ক্ষেত্রে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, সহনের বাবা বাজার থেকে একটি রুই মাছ এবং কিছু আপেল কিনে এনে রান্নাঘরে রাখেন। হঠাৎ সহনের নানার অসুখের কথা শুনে তারা সপরিবারে নানা বাড়ি যায়। কিন্তু মাছ ও আপেল ফ্রিজে রাখা হয়নি। তিন দিন পর বাড়ি ফিরে এসে সহন দেখে মাছ ও আপেল পঁচেনি। এর কারণ হলো উক্ত খাদ্য সামগ্রীতে ফরমালিন মেশানো। বর্তমানে সারাদেশে খাদ্যে ভেজাল এক মহামারি আকার ধারণ করেছে। বাজারে সব ধরনের ফলমূল, তরিতরকারি, মাছ-মাংস এবং দুধে নানারকম বিষাক্ত রাসায়নিক পদার্থ যুক্ত করে বিক্রি করছে। ব্যবসায়ীরা প্রতিদিন তাদের পচনশীল দ্রব্যকে চড়া দামে বিক্রি এবং এর স্থায়ীত্ব দীর্ঘ করতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার করছে। তারা সাদা ডিম কেমিক্যাল দিয়ে লাল করছে। তরমুজ, সস ও জেলিতে মিশাচ্ছে বিষাক্ত রং। এসব ভেজাল খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সহনের বাবা কর্তৃক ক্রয়কৃত মাছ ও আপেল না পঁচার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর