উক্ত কর্মকাণ্ড প্রতিরোধে তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে?
উত্তর: উক্ত কর্মকাণ্ড তথা খাদ্য ভেজাল দেওয়ার মতো অনতি কর্মকাণ্ড প্রতিকারের জন্য আমার সুপারিশ হল খাদ্য বিষায়ক প্রায় ১৭ টি আইনের কার্যকল প্রয়োগ নিশ্চিত করা। বিশেষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার যে বিধান এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তির যে ব্যবস্থা রয়েছে তা কঠোরভাবে প্রয়োগ করা। ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ এর কার্যক্রম অব্যাহত রাখা। দেশের বিভিন্ন স্থানে খাদ্য পরীক্ষাগার স্থাপন করে খাদ্য দ্রব্যের গুণগত মান নিশ্চিত করা সেই সাথে নিম্নমানের পণ্য বিক্রি ব্যবস্থা বন্ধে উদ্যোগ নেওয়া। খাদ্যের মান বজায় রাখা সহ জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাতে মহামান্য হাইকোর্ট ২০ জুন, ২০০৯ এ যুগান্তকারী রায় প্রদান করেছে তা কার্যকর করা। খাদ্যে ভেজালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং খাদ্যে ভেজাল কারীদের সামাজিকভাবে ঘৃণ্য ও বয়কট করা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর যথাত প্রয়োগ এবং বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট) এর অধিকতর কার্যকর ভূমিকা পালন করা। খাদ্যদ্রব্য ক্রয়ের সময় অধিকতর সর্তকতা অবলম্বন করা। সুতরাং আলোচনা শেষে বলা যায়, খাদ্য ভেজালের প্রতিকারের জন্য উক্ত সুপারিশ সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত কর্মকাণ্ড প্রতিরোধে তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে?
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর