"উক্ত পরিবর্তন হ্রাসে নাগরিকের ভূমিকা অপরিসীম" তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: জলবায়ু পরিবর্তন হ্রাসে নাগরিকের ভূমিকা অপরিসীম। আমি এই বক্তব্যের সাথে একমত পোষণ করছি। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সর্বাগ্রে প্রয়োজন নাগরিকের অংশগ্রহণ ও সচেতনতা। কেননা এটি যতটা না প্রাকৃতিক কারণে ঘটে তার থেকে বেশিরভাগ ঘটে মানুষের কর্মকান্ডে। আর তাই এটি প্রতিরোধে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বন পরিবেশ রক্ষা করে, তাই সর্বত্র বিশেষ করে উপকূলে বনেন বৃদ্ধি করতে হবে। উপকূলে অবশ্যই শক্ত ও টেকসই বাত নির্মাণ করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগসমূহ আমাদের জানমাল রক্ষা করতে পারে। একজন নাগরিককে অবশ্যই পরিবেশ ও এর বিভিন্ন উপাদানের ব্যাপারে সচেতন জ্ঞান আহরণ করতে হবে যেন ব্যক্তি নিজে প্রাকৃতিক উপাদানের ক্ষতির কারণ হ্রাস করতে পারে। খরা, বন্যা ও লবণাক্ততা কাটিয়ে ওঠার কৌশল বা পদ্ধতি নিয়ে গবেষণা ও উদ্ভাবিত উপায় কার্যকর করতে হবে। পরিকল্পিত বর্জ্য গড়ে তোলে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করা প্রতিটি নাগরিকের জন্য অবশ্য করণীয়। পরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন করে কলকারখানা, ইটভাটা ও যানবাহনের দোয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি উপাদান ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় সার-বিষ ব্যবহার রোধ করে নাগরিকের অবশ্য পালনীয়। স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্থ না করে, জলধারা নির্মাণ ও সংরক্ষণ করে, পানির যথাযথ নিষ্কাশনের মাধ্যমে, পানি সম্পদ ব্যবস্থাপনার দক্ষ সমন্বয় করে ও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। সর্বোপরি জনসংখ্যা বৃদ্ধির বোধ সহ উদ্ভূত যেকোনো নতুন সমস্যার দক্ষ সমাধান ও তার কারণ নির্মূলের উদ্যোগ গ্রহণই জলবায়ু পরিবর্তনের জনিত সমস্যা মোকাবিলায় নাগরিকের জন্য জরুরী।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"উক্ত পরিবর্তন হ্রাসে নাগরিকের ভূমিকা অপরিসীম" তুমি কি একমত? উত্তরে…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর