উদ্দীপকের রাফিন কোন ধরনের শিশু? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাফিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু।বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। এক বা একাধিক অক্ষমতা বিশিষ্ট মানুষকেই বিশেষ চাহিদাসম্পন্ন বলা হয়। রাফিনের ক্ষেত্রে এই অক্ষমতাই দৃষ্টিগোচর হয়। রাফিন কানে শোনে না, তবে ছবি আঁকায় খুবই পারদর্শী। সুন্দর ছবি আঁকার জন্য সে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কারও লাভ করেছে। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়।শারীরিক ও মানসিক ত্রুটির কারণে প্রতিবন্ধীদের স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়ে। বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে প্রতিবন্ধীরা তা পারে না। এই প্রতিবন্ধিতা শারীরিক বৃদ্ধি, দৃষ্টি, শ্রবণ, বাক এসব ক্ষেত্রে হতে পারে। তবে এই ধরনের মানুষ ক্ষেত্র বিশেষে অধিক প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারে। যেমন: গান করা, ছবি আঁকা, নৃত্য, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে প্রতিবন্ধীরা নিপুণতার সাথে কাজ করতে পারে। সুতরাং রাফিন কানে শোনে না ও ছবি আঁকায় দক্ষ হওয়ায় তাকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার শিশু হিসেবে আখ্যা দেওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাফিন কোন ধরনের শিশু? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর