শেয়ারFacebookWhatsApp

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর: রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি যথার্থ।বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদেরকে সবাই সমাজের কলঙ্ক ও বোঝা মনে করে। এ কারণে তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। এ কর্তব্য পালনের দৃষ্টান্ত রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের মধ্যে লক্ষ করা যায়।রাফিন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছবি আঁকায় দক্ষ। এ দক্ষতা দেখে প্রতিভা বিকাশের স্বার্থে তার বাবা-মা ও স্কুল শিক্ষকরা তাকে আর্ট স্কুলে ভর্তি করায়। এ কাজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের এই অংশটিকে যোগ্য করে নিজ অবস্থানে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য। নিজেদের অন্তনিহিত দক্ষতার বিকাশ সাধনের মাধ্যমে যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠতে পারে সমাজের আলোকিত মানুষ। তবে এ আলোকিত মানুষ হওয়ার জন্য প্রয়োজন যথার্থ সহায়তা। যে শিশুটি যে দিকে দক্ষ তাকে সেইমুখী শিক্ষা দিতে হবে। অনেক সময় প্রতিবন্ধীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই নিজেদের গুটিয়ে রেখে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে তাদেরকে মানসিক আর্থিক সহায়তা দিতে হবে। এছাড়া তাদের প্রতিভা বিকাশ, প্রতিষ্ঠা এবং নিরাপত্তার জন্য সরকারি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলেই রাফিনের মতো শিশুরা হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী আর দৃঢ় মনোবল নিয়ে তারা সমাজের যোগ্য মানুষ অর্থাৎ মানবসম্পদে রূপান্তরিত হবে।উপর্যুক্ত আলোচনার নিরিখে বলা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নমূলক কাজের অংশীদার করানোর জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা। রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগে এর প্রতিফলন ঘটেছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্…

উদ্দীপক

রাফিন কানে শোনে না। তাই তাকে তিন বছর বয়সেই একটি বিশেষ স্কুলে ভর্তি করা হয়। স্কুলের শিক্ষকরা লক্ষ করলেন যে রাফিন ছবি আঁকায় খুবই আগ্রহী। দুই বছরের মধ্যেই সে দক্ষ অংকন শিল্পী হয়ে ওঠে। সুন্দর ছবি আঁকার জন্য সে প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কারও লাভ করে। রাফিনের শিক্ষকরা তার বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে তাকে একটি আর্ট স্কুলে ভর্তি করে দেন।

Dinajpur · 2017

উত্তর

HIV-এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus.

উত্তর

দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুষ, বলপ্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতাও প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়। মোটকথা, নীতি বিচ্যুত হয়ে যেকোন কাজ করাই হলো দুর্নীতি।

উত্তর

উদ্দীপকের রাফিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু।বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। এক বা একাধিক অক্ষমতা বিশিষ্ট মানুষকেই বিশেষ চাহিদাসম্পন্ন বলা হয়। রাফিনের ক্ষেত্রে এই অক্ষমতাই দৃষ্টিগোচর হয়। রাফিন কানে শোনে না, তবে ছবি আঁকায় খুবই পারদর্শী। সুন্দর ছবি আঁকার জন্য সে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কারও লাভ করেছে। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়।শারীরিক ও মানসিক ত্রুটির কারণে প্রতিবন্ধীদের স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়ে। বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে প্রতিবন্ধীরা তা পারে না। এই প্রতিবন্ধিতা শারীরিক বৃদ্ধি, দৃষ্টি, শ্রবণ, বাক এসব ক্ষেত্রে হতে পারে। তবে এই ধরনের মানুষ ক্ষেত্র বিশেষে অধিক প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারে। যেমন: গান করা, ছবি আঁকা, নৃত্য, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে প্রতিবন্ধীরা নিপুণতার সাথে কাজ করতে পারে। সুতরাং রাফিন কানে শোনে না ও ছবি আঁকায় দক্ষ হওয়ায় তাকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার শিশু হিসেবে আখ্যা দেওয়া যায়।

উত্তর

রাফিনের প্রতি তার বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়- উক্তিটি যথার্থ।বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদেরকে সবাই সমাজের কলঙ্ক ও বোঝা মনে করে। এ কারণে তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। এ কর্তব্য পালনের দৃষ্টান্ত রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের মধ্যে লক্ষ করা যায়।রাফিন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছবি আঁকায় দক্ষ। এ দক্ষতা দেখে প্রতিভা বিকাশের স্বার্থে তার বাবা-মা ও স্কুল শিক্ষকরা তাকে আর্ট স্কুলে ভর্তি করায়। এ কাজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ বিশেষ চাহিদার জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের এই অংশটিকে যোগ্য করে নিজ অবস্থানে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য। নিজেদের অন্তনিহিত দক্ষতার বিকাশ সাধনের মাধ্যমে যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠতে পারে সমাজের আলোকিত মানুষ। তবে এ আলোকিত মানুষ হওয়ার জন্য প্রয়োজন যথার্থ সহায়তা। যে শিশুটি যে দিকে দক্ষ তাকে সেইমুখী শিক্ষা দিতে হবে। অনেক সময় প্রতিবন্ধীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই নিজেদের গুটিয়ে রেখে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে তাদেরকে মানসিক আর্থিক সহায়তা দিতে হবে। এছাড়া তাদের প্রতিভা বিকাশ, প্রতিষ্ঠা এবং নিরাপত্তার জন্য সরকারি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলেই রাফিনের মতো শিশুরা হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী আর দৃঢ় মনোবল নিয়ে তারা সমাজের যোগ্য মানুষ অর্থাৎ মানবসম্পদে রূপান্তরিত হবে।উপর্যুক্ত আলোচনার নিরিখে বলা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নমূলক কাজের অংশীদার করানোর জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা। রাফিনের বাবা-মা ও স্কুল শিক্ষকদের গৃহীত উদ্যোগে এর প্রতিফলন ঘটেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।