সমাজজীবনে উক্ত রোগের প্রভাব ভয়াবহ বিশ্লেষণ কর।
উত্তর: সমাজজীবনে উত্ত রোগ অর্থাৎ এইডস রোগের প্রভাব ভয়াবহ- উক্তিটি যথার্থ। এইডস (AIDS) মানবজাতির জন্য মারাত্মক এক মরণব্যাধি। এটি এমনই মারাত্মক যে, তা মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কমিয়ে দেয় এবং একটি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এটি মানবসভ্যতা এবং উন্নয়নের ক্রমাগত বিকাশের পথে অন্যতম অন্তরায়।বিশ্বব্যাপী এইডস এর প্রভাব সর্বকালের সকল মহামারীর চেয়ে ভয়াবহ। এইডস শুধু জনস্বাস্থ্যজনিত সমস্যাই নয় বরং অর্থনৈতিক ও সামাজিক খাতে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলেছে। এইডস রোগে মানুষ ভীত এই কারণে যে, এই রোগে মানুষের মৃত্যু নিশ্চিত। যে দেশে এইডস ভয়াবহ রূপ ধারণ করেছে সে দেশে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। সাহারা মরুভূমির চারপাশের দেশগুলোতে মানুষের মৃত্যুর প্রধান কারণ এইডস। এইডস আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যয়ভার বহন করা বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের পক্ষে প্রায় অসম্ভব। তাছাড়া এর কোনো চিকিৎসা নেই। এইডস এর পরিণতি মৃত্যু। এইডস এর কারণে জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে যা একটি দেশের জনশক্তিতে মারাত্মক প্রভাব ফেলছে। কারণ উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পরিবারটি ধ্বংসের মুখে পতিত হয়। সেই পরিবারের ছেলেমেয়েদের সাথে কেউ মিশতে চায় না। ফলে পরিবারটি নিঃসজা হয়ে পড়ে। সুদূরপ্রসারী ফলাফল হিসেবে একটি দেশের মাথাপিছু আয় কমে যায় এবং জীবনযাত্রা ব্যাহত হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এইডস এমন একটি মারাত্মক রোগ সমাজজীবনে অগ্রগতি রোধে যার প্রভাব নেতিবাচক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত রোগের প্রভাব ভয়াবহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর