শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শফিক কোন ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের শাফিক মরণব্যাধি এইডস- এ আক্রান্ত হয়েছে।এইডস এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। এই ভাইরাসকে Human Immunodeficiency Virus বা এইচ আই ভি (HIV) বলা হয়। এইচ আই ভি ভাইরাসটি রক্তের সাদা কোষ (CD-8 বা টি সেল) নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকের শফিকের মধ্যেও এই রোগের লক্ষণ ফুটে ওঠেছে। উদ্দীপকের শফিক দুর্ঘটনায় আহত হলে তার প্রবাসী বন্ধুর রক্ত দিয়ে তারঅপারেশন করা হয়। সে সুস্থ হয়ে যাওয়ার কিছুদিন পর তার ওজন কমতে শুরু করে এবং দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা ও শুকনো কাশি হতে থাকে। ডাক্তারের নিকট গেলে শফিক জানতে পারে সে মরণব্যাধি এইডসে আক্রান্ত। কেননা তার মধ্যে এইডস এর লক্ষণ বা উপসর্গগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এইডস আক্রান্ত ব্যক্তির দেহের ওজন হ্রাস পেতে থাকে। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে, দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া- ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংঘটিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস এর কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের শফিকও এইডস রোগে আক্রান্ত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শফিক কোন ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয় শফিক। তার অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। এই রক্ত দেয় তারই প্রবাসী বন্ধু সিয়াম। শফিক সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর শফিকের ওজন কমে যাওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা ও শুকনা কাশি হচ্ছে। সে ডাক্তারের শরণাপন্ন হলো এবং জানতে পারল সে এক মরণব্যাধিতে আক্রান্ত।

Comilla · 2017

উত্তর

কোনো স্থানের বা অঞ্চলের ৩০-৪০ বছরের জলবায়ুর উপাদান যেমন- তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আদ্রতা ও শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।

উত্তর

গ্রিনহাউস প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূ-পৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূ-পৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়। প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণীজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষেল বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।

উত্তর

উদ্দীপকের শাফিক মরণব্যাধি এইডস- এ আক্রান্ত হয়েছে।এইডস এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। এই ভাইরাসকে Human Immunodeficiency Virus বা এইচ আই ভি (HIV) বলা হয়। এইচ আই ভি ভাইরাসটি রক্তের সাদা কোষ (CD-8 বা টি সেল) নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকের শফিকের মধ্যেও এই রোগের লক্ষণ ফুটে ওঠেছে। উদ্দীপকের শফিক দুর্ঘটনায় আহত হলে তার প্রবাসী বন্ধুর রক্ত দিয়ে তারঅপারেশন করা হয়। সে সুস্থ হয়ে যাওয়ার কিছুদিন পর তার ওজন কমতে শুরু করে এবং দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা ও শুকনো কাশি হতে থাকে। ডাক্তারের নিকট গেলে শফিক জানতে পারে সে মরণব্যাধি এইডসে আক্রান্ত। কেননা তার মধ্যে এইডস এর লক্ষণ বা উপসর্গগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এইডস আক্রান্ত ব্যক্তির দেহের ওজন হ্রাস পেতে থাকে। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে, দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া- ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংঘটিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস এর কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের শফিকও এইডস রোগে আক্রান্ত।

উত্তর

শফিক মরণব্যাধি এইডস- এ আক্রান্ত। এ রোগ থেকে মুক্তি পেতে হলে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।বর্তমানে এইডস একটি মারাত্মক রোগ যা বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি করেছে। এ রোগের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এ রোগ প্রতিরোধকল্পে উন্নত দেশসহ তৃতীয় বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে এ রোগের ছোবল থেকে রক্ষা পেতে হলে নাগরিকদের সচেতন হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্দীপকের শফিক এইডস-এ আক্রান্ত। এরোগ থেকে মুক্তি পেতে ধর্মীয় অনুশাসন সবচেয়ে বড় ভূমিকা রাখে। একমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ পারিবারিক জীবনে বিশ্বস্ত থাকে। সেই সাথে অনিরাপদ ও বিবাহ-বহিভূত শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে। এছাড়া সুই কিংবা সিরিঞ্জ ব্যবহারে সতর্কতা অবলম্বন করলে এইডস এ আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। তাই কারো সাথে সুই কিংবা সিরিঞ্জ ভাগাভাগি করা যাবেনা। এইডস- এ আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে প্রবেশ করানো যাবেনা এবং তার ব্যবহৃত সুঁচ, সিরিঞ্জ ও অন্যান্য অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে ব্যবহার করতে হবে। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে হবে। দাম্পত্য জীবনে বিশ্বস্ত থাকতে হবে, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে, সমকামিতার কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। এছাড়াও এইডসের কারণ ও এর প্রভাব সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে। এইডস প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে। এইডস সংক্রমণের আশঙ্কা আছে এমন কারণ থেকে নিজে দূরে থাকতে হবে এবং অন্যকেও এ ব্যাপারে সাহায্য করতে হবে।উপর্যুক্ত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকলে এবং তা যথাযথভাবে মেনে চললে মরণব্যাধি এইডস প্রতিরোধ করা সম্ভব।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।