উদ্দীপকে উল্লিখিত শফিক যে মরণব্যাধিতে আক্রান্ত এর থেকে মুক্তির জন্য তুমি কী কী সুপারিশ করবে।
উত্তর: শফিক মরণব্যাধি এইডস- এ আক্রান্ত। এ রোগ থেকে মুক্তি পেতে হলে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।বর্তমানে এইডস একটি মারাত্মক রোগ যা বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি করেছে। এ রোগের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এ রোগ প্রতিরোধকল্পে উন্নত দেশসহ তৃতীয় বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে এ রোগের ছোবল থেকে রক্ষা পেতে হলে নাগরিকদের সচেতন হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্দীপকের শফিক এইডস-এ আক্রান্ত। এরোগ থেকে মুক্তি পেতে ধর্মীয় অনুশাসন সবচেয়ে বড় ভূমিকা রাখে। একমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ পারিবারিক জীবনে বিশ্বস্ত থাকে। সেই সাথে অনিরাপদ ও বিবাহ-বহিভূত শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে। এছাড়া সুই কিংবা সিরিঞ্জ ব্যবহারে সতর্কতা অবলম্বন করলে এইডস এ আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। তাই কারো সাথে সুই কিংবা সিরিঞ্জ ভাগাভাগি করা যাবেনা। এইডস- এ আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে প্রবেশ করানো যাবেনা এবং তার ব্যবহৃত সুঁচ, সিরিঞ্জ ও অন্যান্য অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে ব্যবহার করতে হবে। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে হবে। দাম্পত্য জীবনে বিশ্বস্ত থাকতে হবে, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে, সমকামিতার কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। এছাড়াও এইডসের কারণ ও এর প্রভাব সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে। এইডস প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে। এইডস সংক্রমণের আশঙ্কা আছে এমন কারণ থেকে নিজে দূরে থাকতে হবে এবং অন্যকেও এ ব্যাপারে সাহায্য করতে হবে।উপর্যুক্ত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকলে এবং তা যথাযথভাবে মেনে চললে মরণব্যাধি এইডস প্রতিরোধ করা সম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শফিক যে মরণব্যাধিতে আক্রান্ত এর থেকে মুক্তির জন্য…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর