উদ্দীপকে মি. 'X [গণিত] -এর কর্মকাণ্ড তোমার পঠিত কোন নাগরিক সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] -এর কর্মকাণ্ড আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রয় করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতা হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। তারা অধিক মুনাফা অর্জন করতে গিয়ে নৈতিকতাকে বিসর্জন দিয়ে সৎপথে জীবিকা অর্জনের কথা ভুলে যায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'X [গণিত] একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিগত পাঁচ বছর আগেও ছিলেন একজন হকার। খাদ্যের স্বাদ ও খাদ্যকে দৃষ্টিনন্দন করতে যে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি পারদর্শী। এখানে মূলত খাদ্যে ভেজাল মিশ্রণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে যে সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো খাদ্যে ভেজাল সমস্যা। খাদ্য উৎপাদনকারী এবং বিক্রেতাগণ খুব কম সময়ে পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের চেষ্টায় ব্যতিব্যস্ত থাকে। এই অসাধু প্রবণতার কারণে বর্তমানে বাজারের অধিকাংশ খাদ্যদ্রব্য ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. 'X -এর কর্মকাণ্ড তোমার পঠিত কোন নাগরিক সমস্যার সাথে স…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর