জনির প্রতিবন্ধিতা জনিত সমস্যাটি ব্যাখ্যা করো।
উত্তর: জনি একজন বাক-প্রতিবন্ধী।শারীরিক বা মানসিক দিক থেকে যারা অসুস্থ এবং স্বাভাবিক জীবন যাপনে অক্ষম তারাই হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই সদস্য।মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা লক্ষ করা যায়। এর মধ্যে বাক প্রতিবন্ধিতা অন্যতম। জনির ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধিতাই লক্ষণীয়। উদ্দীপকের জনি কথা বলতে পারে না। তবে সে সুন্দর ছবি আঁকতে পারে। কথা বলতে না পারার কারণে সে স্কুলে ভর্তি হতে না পারলেও ছবি আঁকা নিয়ে সে ব্যস্ত থাকছে। বাক-প্রতিবন্ধীদের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। জন্মের পর থেকেই যারা কোনো শব্দ শোনেনি কিংবা রোগ বা দুর্ঘটনায় শ্রবণশক্তি হারিয়েছে তারা হলো বাক-প্রতিবন্ধী। কারণ কথা না শোনার কারণেই তারা কথা বলতে শেখে নি। এরা কথা বলতে না পারলেও কোনো না কোনো দিক থেকে নিজের দক্ষতার বিকাশ করতে পারে। যেমন: ছবি আঁকা, নাচ, অভিনয়, হস্তশিল্প ইত্যাদি। অবশ্য অন্যান্য প্রতিবন্ধিতার ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনির প্রতিবন্ধিতা জনিত সমস্যাটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর