শেয়ারFacebookWhatsApp

জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সহায়তা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করো।

উত্তর: জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেসহায়তা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমাদের সমাজে প্রতিবন্ধীদের বহুমুখী সমস্যা মোকাবিলা করতে হয়। জীবন যতদূর বিস্তৃত প্রতিবন্ধীদের সমস্যাও ততদূর বিস্তৃত। তাই এদের সমস্যা সমাধানের জন্য সরকারের সাথে সাথে ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক সহায়তা আবশ্যক। সম্মিলিতভাবে নিম্নোক্ত ব্যবস্থাদি গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যন্ত করা সম্ভব।প্রতিবন্ধী সমস্যার সমাধানের জন্য প্রথমেই প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রতিবন্ধীরাও যে মানুষ-এ ধারণা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জাগ্রত হলে তাদের মধ্যকার প্রতিবন্ধী বিষয়ক কুসংস্কার দূর হবে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। এজন্য প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করতে হবে। এছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটি ভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে। প্রতিবন্ধী ও তাদের পরিবারগুলোকে আর্থিক ও মানসিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হবে। যেসব প্রতিবন্ধীরা কাজের উপযোগী তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে কাজে যোগদানের ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে তারা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী সমস্যা সমাধানে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো প্রতিবন্ধীবান্ধব আইন প্রণয়ন ও প্রয়োগ। এ আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে।পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে প্রতিবন্ধী সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। আর তাদের সমস্যার সমাধান করতে পারলেই তারা স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাবে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সহায়তা ক…

উদ্দীপক

জনি রনির বড় ভাই। রনি ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। অন্যদিকে জনি কথা বলতে পারে না। তাই স্থানীয় স্কুলে তাকে ভর্তি করানো যায়নি। তার সমবয়সীরা তাকে খেলায় নিতে চায় না। এ কারণে জনি ও তার বাবা-মায়ের মন খারাপ থাকে। জনির সাথে রনির খুব বন্ধুত্ব। জনি সুন্দর ছবি আঁকতে পারে। তার বাবা তার জন্য রং ও ছবি আঁকার বই কিনে দিয়েছে। জনি এখন ছবি আঁকা নিয়ে ব্যস্ত।

Dhaka · 2017

উত্তর

C.F.C হলো- উষ্ণতা বৃদ্ধিকারক এক ধরনের গ্রিন হাউস গ্যাস।

উত্তর

খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ। খাদ্যে ভেজাল বলতে বোঝায়, প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা। ভালো ও উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ বা রং মেশানো হলেও তা ভেজাল বলে গণ্য হবে। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাবে সম্পন্ন হয়। যথা- অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যেমন- ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ।

উত্তর

জনি একজন বাক-প্রতিবন্ধী।শারীরিক বা মানসিক দিক থেকে যারা অসুস্থ এবং স্বাভাবিক জীবন যাপনে অক্ষম তারাই হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই সদস্য।মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা লক্ষ করা যায়। এর মধ্যে বাক প্রতিবন্ধিতা অন্যতম। জনির ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধিতাই লক্ষণীয়। উদ্দীপকের জনি কথা বলতে পারে না। তবে সে সুন্দর ছবি আঁকতে পারে। কথা বলতে না পারার কারণে সে স্কুলে ভর্তি হতে না পারলেও ছবি আঁকা নিয়ে সে ব্যস্ত থাকছে। বাক-প্রতিবন্ধীদের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। জন্মের পর থেকেই যারা কোনো শব্দ শোনেনি কিংবা রোগ বা দুর্ঘটনায় শ্রবণশক্তি হারিয়েছে তারা হলো বাক-প্রতিবন্ধী। কারণ কথা না শোনার কারণেই তারা কথা বলতে শেখে নি। এরা কথা বলতে না পারলেও কোনো না কোনো দিক থেকে নিজের দক্ষতার বিকাশ করতে পারে। যেমন: ছবি আঁকা, নাচ, অভিনয়, হস্তশিল্প ইত্যাদি। অবশ্য অন্যান্য প্রতিবন্ধিতার ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে।

উত্তর

জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেসহায়তা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমাদের সমাজে প্রতিবন্ধীদের বহুমুখী সমস্যা মোকাবিলা করতে হয়। জীবন যতদূর বিস্তৃত প্রতিবন্ধীদের সমস্যাও ততদূর বিস্তৃত। তাই এদের সমস্যা সমাধানের জন্য সরকারের সাথে সাথে ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক সহায়তা আবশ্যক। সম্মিলিতভাবে নিম্নোক্ত ব্যবস্থাদি গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যন্ত করা সম্ভব।প্রতিবন্ধী সমস্যার সমাধানের জন্য প্রথমেই প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রতিবন্ধীরাও যে মানুষ-এ ধারণা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জাগ্রত হলে তাদের মধ্যকার প্রতিবন্ধী বিষয়ক কুসংস্কার দূর হবে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। এজন্য প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করতে হবে। এছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটি ভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে। প্রতিবন্ধী ও তাদের পরিবারগুলোকে আর্থিক ও মানসিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হবে। যেসব প্রতিবন্ধীরা কাজের উপযোগী তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে কাজে যোগদানের ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে তারা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী সমস্যা সমাধানে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো প্রতিবন্ধীবান্ধব আইন প্রণয়ন ও প্রয়োগ। এ আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে।পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে প্রতিবন্ধী সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। আর তাদের সমস্যার সমাধান করতে পারলেই তারা স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।