রাকিব যে রোগে আক্রান্ত তার নাম উল্লেখপূর্বক লক্ষণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: রাকিব মরণব্যাধি এইডসে আক্রান্ত। এইডসের নির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে। HIV নামক ভাইরাসের আক্রমণে একটি মানুষের শরীরে যে অবস্থা সৃষ্টি হয় তাকে এইডস বলা হয়। HIV ভাইরাসের আক্রমণের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে শরীরে অন্য যেকোনো রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। ফলে যে কোন মারাত্মক রোগ, প্রাণঘাতিক ক্ষত কিংবা ক্যান্সার হতে পারে এবং রোগী নিশ্চিত মৃত্যুবরণ করে। উদ্দীপকে ট্রাক ড্রাইভার রাকিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে ঘন ঘন জ্বর, মাথা ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা যায়। ডাক্তার পরামর্শ নিতে গেলে ডাক্তার বলে যে, রাকিব ভাইরাসজনিত একটি রোগে আক্রান্ত। এরূপ বর্ণনা থেকে সহজে অনুমান করা যায় রাকিব এইডসে আক্রান্ত। এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্য রোগীর মতই নানা লক্ষণ দেখা দেয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে -১. দ্রুত শরীরের ওজন হ্রাস। ২. দীর্ঘদিন ( দুই মাসের অধিক) ধরে পাতলা পায়খানা। ৩. বারবার জ্বর বা রাতে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া। ৪. নাসিকাগ্রন্থি ভুলে যাওয়া। ৫. অত্যাধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া। ৬. হজম শক্তি কমে যাওয়া। ৭. স্মরণশক্তি ও বুদ্ধিমত্তা লোপ। ৮. শুকনো কাশি হওয়া ইত্যাদি। এসব লক্ষণ গুলোর মধ্যে রাকিবের শরীরে ঘন ঘন জ্বর ও মাথা ব্যথার লক্ষণ দুটি প্রকাশ পেয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রাকিব যে রোগে আক্রান্ত তার নাম উল্লেখপূর্বক লক্ষণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর