প্রয়োজনীয় সুবিধা পেলে জেরিনের মতো শিশুরা একদিন সম্পদে পরিণত হবে -তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, প্রয়োজনীয় সহযোগিতা পেলে জেরিনের মতো বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা একদিন সম্পদে পরিণত হবে - প্রশ্নোত্তর এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা প্রতিবন্ধী জনগণ ও এ সমাজের অংশ। তারা সাধারণ মানুষের মতই। একজন প্রতিবন্ধী ব্যক্তি নিজের কারণে প্রতিবন্ধীদের শিকার হয় না। কাজেই প্রতিবন্ধী জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধীর জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করা সম্ভব না হলে প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থার আশাপ্রদ উন্নয়ন ঘটবে না। সবচেয়ে সুবিধা বঞ্চিত, অনগ্রসর ও দরিদ্রোপীড়িত জনগোষ্ঠী হিসেবে এদের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবন্ধী জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত হয়। প্রতিবন্ধী মানুষের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। শরীরের একটি বিশেষ অংশের প্রতিবন্ধকতা তাদের নির্দিষ্ট কোনো কাজের এখন করে তুললেও দেখা যায় প্রতিবন্ধীকতার কারণ এই নির্দিষ্ট কিছু কিছু কাজে এরা অত্যন্ত পারদর্শী। তাদের এই সমস্ত বিশেষ সক্ষমতার জায়গা গুলো উদ্ভাবন করে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করলে প্রতিবন্ধীরা যেমন উপকৃত হবে তেমনি দেশ ও উন্নত হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ খুবই সীমিত।সমসুযোগের ভিত্তিতে সকল পর্যায়ে তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে কোটা বৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে ব্যবস্থা করতে হবে। সরকারের বার্ষিক বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। সর্বোপরি প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে হবে। তবেই উদ্দীপকে জেরিনের মতো শিশুরা একদিন সম্পদে পরিণত হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
প্রয়োজনীয় সুবিধা পেলে জেরিনের মতো শিশুরা একদিন সম্পদে পরিণত হবে -…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর