উদ্দীপকে বর্ণিত সমস্যা প্রতিরোধ এবং নির্মূলে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে যে সমস্যাটির কথা বলা হয়েছে তা হচ্ছে ইভটিজিং। এটি সামাজিক সমস্যাগুলোর অন্যতম। ইভটিজিং প্রতিরোধ ও নির্মূল করার জন্য আমি যে যে সুপারিশ করব তা হলো- ১. ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে,২. সামাজিকীকরণে পরিবারের যথাযথ ভূমিকা নিশ্চিত করতে হবে,৩. উত্ত্যক্তকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে,৪. গণমাধ্যমে বিশেষ করে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা ইত্যাদিতে নারীকে 'আবেদনময়ী' হিসেবে উপস্থাপন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে,৫. মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা রাস্তার মোড়ে বখাটে ছেলেদের আড্ডা বন্ধ করতে হবে,৬. ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ জোরদার করতে হবে,৭. উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানি নির্মূলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে,৮. তৃণমূল পর্যায়ে জেন্ডারভিত্তিক বৈষম্য, যৌন হয়রানি সংক্রান্ত বার্তাগুলো পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করতে হবে,৯. নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।উপরিউক্ত সুপারিশগুলো যদি কঠোরভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি ইভটিজিং নামক সমস্যাটি পুরাপুরি নির্মূল করা সম্ভব হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যা প্রতিরোধ এবং নির্মূলে তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর