উদ্দীপকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে বাংলাদেশে তার প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কথা বলা হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে।উদ্দীপকে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, সৃষ্টি হচ্ছে নানাবিধ দুর্যোগ। পরিবর্তিত হচ্ছে প্রকৃতি ও আবহাওয়া। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কথা বলা হয়েছে।জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ফলে বাংলাদেশের বন্যার ভয়াবহতার মাত্রা বেড়ে যাচ্ছে। এ ধরনের পরিবর্তনে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সম্প্রতি বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে। ২০০৭ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় ২০৫০ সালের মধ্যে বঙ্গোপসাগরের পানির উচ্চতা ১ মিটার বাড়বে। এর ফলে বাংলাদেশের উপকূলের ১৭ শতাংশ ভূমি পানিতে ডুবে যাবে, ৫ কোটি মানুষ বাস্তুভিটা ছাড়া হবে। IPCC সমীক্ষা অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০০ সে. মি. বৃদ্ধির সাথে সাথে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, লক্ষীপুর, নোয়াখালী, বরগুনা প্রভৃতি জেলার আবাদি জমি কৃষিকাজের অনুপযোগী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সুপেয় পানির উৎস হারিয়ে যাবে। দেশের নদ-নদীগুলোতে লোনা পানির অনুপ্রবেশের ফলে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ ধ্বংস হবে। জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন মারাত্মকভাবে বিপন্ন হবে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ফলে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য ব্যাপকভাবে হ্রাসের আশঙ্কা রয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ তাদের পূর্ব পেশা হারাবে। বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে যা আমাদের জন্য ক্রমান্বয়ে হুমকির মাত্রা বাড়ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে বাংলাদেশে তার প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর