উক্ত পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় তোমার সুপারিশ উল্লেখ কর।
উত্তর: উক্ত পরিবর্তনজনিত সমস্যা তথা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।যেহেতু বন পরিবেশ রক্ষা করে, তাই সর্বত্র বিশেষ করে উপকূলে বনায়ন বৃদ্ধি করতে হবে। উপকূলে অবশ্যই শক্ত ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগসমূহ আমাদের জানমাল রক্ষা করতে পারে। খরা, বন্যা ও লবণাক্ততা কাটিয়ে ওঠার কৌশল বা পদ্ধতি নিয়ে গবেষণা ও উদ্ভাবিত উপায় কার্যকর করতে হবে। প্রথম কথা হলো কার্বন নিঃসরণ কমাতে হবে এর জন্য জীবাশ্ম জ্বালানী কমিয়ে নবায়নযোগ্য জ্বালানীর দিকে অধিক মনোযোগ দিতে হবে।পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করতে হবে। পরিকল্পিতভাবে নগরায়ণ ও শিল্পায়ন করে কারখানা, ইটভাটা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি উৎপাদনে ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় সার-বিষ ব্যবহার রোধ করতে হবে। স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত না করে জলাধার নির্মাণ, পানি সম্পদ ব্যবস্থাপনার দক্ষ সমন্বয় করেও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এসব পদক্ষেপের সঠিক বাস্তবায়নের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় তোমার সুপারিশ উল্লেখ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর