প্রয়োজনীয় সহযোগিতা পেলে 'X [গণিত] -এর মতো শিশুরা দেশের সম্পদে পরিণত হবে- তুমি কি একমত?
উত্তর: হ্যাঁ, প্রয়োজনীয় সহযোগিতা পেলে জনির মতো বৃদ্ধি প্রতিবন্ধী শিশুরা একদিন সম্পদে পরিণত হবে- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত।কেননা প্রতিবন্ধী জনগণ এ সমাজের অংশ। তারা সাধারণ মানুষের মতোই। একজন প্রতিবন্ধী ব্যক্তি নিজের কারণে প্রতিবন্ধিত্বের শিকার হয় না। কাজেই প্রতিবন্ধী জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করা সম্ভব না হলে প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থার আশাপ্রদ উন্নয়ন ঘটবে না। সবচেয়ে সুবিধাবঞ্চিত, অনগ্রসর ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী হিসেবে এদের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবন্ধী জনগোষ্ঠী মানবসম্পদে পরিণত হয়। প্রতিবন্ধী মানুষের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। শরীরের একটি বিশেষ অংশের প্রতিবন্ধকতা এদের নির্দিষ্ট কোনো কোনো কাজে অক্ষম করে তুললেও দেখা গেছে প্রতিবন্ধকতার কারণেই নির্দিষ্ট কিছু কিছু কাজে এরা অত্যন্ত পারদর্শী। তাদের এ সমস্ত বিশেষ সক্ষমতার জায়গাগুলো উদ্ভাবন করে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করলে প্রতিবন্ধীরা যেমন উপকৃত হবে তেমনি দেশও উন্নত হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ খুবই সীমিত। সমসুযোগের ভিত্তিতে সকল পর্যায়ে তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে কোটা বৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারের বার্ষিক বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।সর্বোপরি প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে হবে। তবেই উদ্দীপকের জনির মতো শিশুরা একদিন সম্পদে পরিণত হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
প্রয়োজনীয় সহযোগিতা পেলে 'X -এর মতো শিশুরা দেশের সম্পদে পরিণত হবে- …
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর