উদ্দীপকে সুহানের পরিবারের দুর্দশার পিছনে কোন কারণ দায়ী? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুহানের পরিবারের দুর্দশার পিছনে আমার পাঠ্যবইয়ের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা দায়ী।বর্তমান বিশ্বের সবচেয়ে আশঙ্কাজনক এবং উদ্বেগের বিষয় হলো জলবায়ু পরিবর্তন ও এর ফলে সংঘটিত নানারকম দুর্যোগ। সাধারণত কোনো জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদি ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি সমস্যার উদাহরণ হলো বারবার খরা, অতি বৃষ্টিপাত, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয়, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বায়ু দূষণসহ বিভিন্ন কারণে বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করাও বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। অন্যদিকে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করেছে। ফলে একদিকে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং স্বাদু পানির সাথে লবণাক্ত পানি মিশে পানযোগ্য পানি ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।উদ্দীপকে দেখা যায়, ২০২২ সালের ভয়াবহ রন্যায় সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে সুহানের বাড়িঘর ডুবে যায়। সে বছর সে তার পরীক্ষা দেয়নি এবং সর্বস্বান্ত হয়ে তার পরিবার সীমাহীন দুর্দশায় পতিত হয়। সুহানের পরিবারের এমন দুর্দশার কারণ হচ্ছে হঠাৎ বন্যা যা জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত হয়ে থাকে।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুহানের পরিবারের দুর্দশার জন্য দায়ী হলো জলবায়ুর পরিবর্তন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুহানের পরিবারের দুর্দশার পিছনে কোন কারণ দায়ী? তোমার পাঠ্য…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর