শেয়ারFacebookWhatsApp

হামিদ মিয়ার ক্ষতির জন্য মূলত কোন বিষয়টি দায়ী? ব্যাখ্যা কর।

উত্তর: হামিদ মিয়ার ক্ষতির জন্য জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা দায়ী। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সভ্যতার জন্য একটি ভয়াবহ চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য এ চ্যালেঞ্জ আরও ভয়ংকর। জলবায়ু পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠ ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। এর মূল কারণ হলো মানুষ তার প্রয়োজনের অধিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প-কারখানা, মটরযান, ইটের ভাটা ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানি। এসব থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড। এসব গ্যাস বায়ুমণ্ডলে সৃষ্টি করছে পুরু একটি গ্যাসের স্তর বা চাদর। ফলে যে পরিমাণ তাপ পৃথিবীর বুকে পড়ে এ চাদর ভেদ করে তার সবটুকু তাপ ফিরে যেতে পারে না। ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে ঋতু বৈচিত্র্যে ভিন্নতা যেমন- অসময়ে শীত, বেশি শীত বা কম শীত ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বনভূমি ধ্বংস করার ফলে পর্বত শৃঙ্গের ও হিমবাহু থেকে উৎসারিত প্রচণ্ড ঠান্ডা সরাসরি লোকালয়ে ঢুকছে এতে কোনো কোনো সময় অধিক শীত অনুভূত হয়। জলবায়ু পরিবর্তনের অন্যতম অভিঘাতের কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতুর চরিত্র পাল্টে যাচ্ছে। উদ্দীপকের হামিদ মিয়ার আলু ক্ষেত এরূপ নেতিবাচক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই পরিশেষে বলা যায়, হামিদ মিয়ার এরূপ ক্ষতির মূল কারণ হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

হামিদ মিয়ার ক্ষতির জন্য মূলত কোন বিষয়টি দায়ী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ইদানীং শীত, গ্রীষ্ম, বর্ষার চরিত্র বদলে গেছে। গতবছর তীব্র শীতের কারণে উত্তর অঞ্চলের কৃষক হামিদ মিয়ার আলু ক্ষেতে আলুর বীজ ভালোভাবে অঙ্কুরিত হয়নি। ফলে আলুর ফলন ভালো হয়নি। হামিদ মিয়া তাই আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা পাবলিক কলেজ · 2025

উত্তর

কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন ইত্যাদি গ্রিন হাউস গ্যাস।

উত্তর

বৈশ্বিক উষ্ণায়নের ইংরেজি প্রতিশব্দ হলো Global Warming. আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হতে যে আমরা নানা উপায়ে বসি উষ্ণতা বৃদ্ধি করে চলেছি। নির্বিচারে বৃক্ষ নিধন, কলকারখানার ধোয়া, কার্বন ডাই অক্সাইড নির্গমন ইত্যাদি কারণে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির এ গতি বিগত কয়েক দশকে অনেক বেড়েছে। এরুপ তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়।

উত্তর

হামিদ মিয়ার ক্ষতির জন্য জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা দায়ী। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সভ্যতার জন্য একটি ভয়াবহ চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য এ চ্যালেঞ্জ আরও ভয়ংকর। জলবায়ু পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠ ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। এর মূল কারণ হলো মানুষ তার প্রয়োজনের অধিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প-কারখানা, মটরযান, ইটের ভাটা ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানি। এসব থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড। এসব গ্যাস বায়ুমণ্ডলে সৃষ্টি করছে পুরু একটি গ্যাসের স্তর বা চাদর। ফলে যে পরিমাণ তাপ পৃথিবীর বুকে পড়ে এ চাদর ভেদ করে তার সবটুকু তাপ ফিরে যেতে পারে না। ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে ঋতু বৈচিত্র্যে ভিন্নতা যেমন- অসময়ে শীত, বেশি শীত বা কম শীত ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বনভূমি ধ্বংস করার ফলে পর্বত শৃঙ্গের ও হিমবাহু থেকে উৎসারিত প্রচণ্ড ঠান্ডা সরাসরি লোকালয়ে ঢুকছে এতে কোনো কোনো সময় অধিক শীত অনুভূত হয়। জলবায়ু পরিবর্তনের অন্যতম অভিঘাতের কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতুর চরিত্র পাল্টে যাচ্ছে। উদ্দীপকের হামিদ মিয়ার আলু ক্ষেত এরূপ নেতিবাচক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই পরিশেষে বলা যায়, হামিদ মিয়ার এরূপ ক্ষতির মূল কারণ হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা।

উত্তর

'জলবায়ু পরিবর্তনজনিত ঘটনা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক ক্ষতি করছে'- বক্তব্যটির অত্যন্ত সময়পোযোগী ও প্রাসঙ্গিক। প্রথমেই আমরা প্রত্যক্ষ ক্ষতির বিষয়ে আলোচনা করব। জলবায়ু পরবর্তনজনিত কারণে বাংলাদেশে খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা যাচ্ছে। এর ফলে দেশের উত্তর অঞ্চলের নদনদী নাব্যতা হারাচ্ছে। পাশাপাশি অনেক অঞ্চল মরুভূমির চরিত্রের দিকে ধাবিত হচ্ছে। ফলে ফসল ফলন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বসতবাড়ি থেকে শুরু করে ফসলি জমি, গবাদি পশু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার শিকার হয়ে ঘূর্ণিঝড়, আইলা, সিডর, হারিকেন, নার্গিস ইত্যাদিতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কেবল জীবনের ঝুঁকিই বাড়ায় না, আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। উষ্ণতা বৃদ্ধির কারণে পর্বতমালার উপরিভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে সমুদ্রের লোনা পানি নদীর মাধ্যমে আবাদি জমিতে ঢুকে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত করছে। সাথে সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র। উপরের উল্লিখিত বিষয়সমূহ সবাই আমাদের প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি করছে। এছাড়া জলবায়ু পরিবর্তন জনিত অনেক ঘটনা পরোক্ষভাবে আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করছে। এ সমস্যার কারণে হিট স্টোক, কোল্ড স্টোক, ক্যান্সার, চর্মরোগ শ্বাসকষ্টসহ বাংলাদেশের জনগণ নানা রোগে আকান্ত হচ্ছে। এতে জীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি আমরা পরোক্ষভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ফলে উদ্ভূত ক্ষতির দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে আছে এবং জ্যামিতিক হারে এ ঝুঁকি বাড়ছে। এর ফলে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক ক্ষতির মধ্যে পড়ছি।'
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।