উদ্দীপকে বর্ণিত 'ক'-এর কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর কর্মকান্ড নাগরিক সমস্যা দুর্নীতিকে চিহ্নিত করে।বর্তমানে আলোচিত সামাজিক সমস্যার মধ্যে দুর্নীতি অন্যতম। দুর্নীতি বলতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকে বোঝায়। সাধারণভাবে যেকোনো ধরনের অবৈধ কাজকে দুর্নীতির সাথে এক করে দেখা হয়। দুর্নীতি একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাধি। উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রসমূহে দুর্নীতির ব্যাপক উপস্থিতি বিদ্যমান। ক্ষমতাবান ব্যক্তিরাই বেশি দুর্নীতি করে থাকে। দুর্নীতির মাধ্যমে সমাজের ভয়াবহ ক্ষতি সাধিত হয়ে থাকে। আমাদের সমাজব্যবস্থায় অধিকাংশ মানুষের মধ্যে এখন দ্রুত সম্পদশালী হওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। রাতারাতি অধিক সম্পদের মালিক হয়ে সমাজে যশ, খ্যাতি, প্রতিপত্তি লাভের আশায় মানুষ এখন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। মানুষ দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষায় এবং অধিক সম্পদের মালিক হওয়ার উদ্দেশ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। উদ্দীপকের 'ক' একজন গ্রাম পর্যায়ের জনপ্রতিনিধি হয়েও সরকারি বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করেন। এখানে জনাব 'ক'-এর কর্মকান্ড দুর্নীতির পর্যায়ভুক্ত।অতএব নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকে দুর্নীতি নামক নাগরিক সমস্যাটি ফুটে উঠেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক'-এর কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যাকে চিহ্নিত করে? ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর