প্রতিবন্ধিতা আমাদের অর্থনৈতিক জীবনে কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিবন্ধিতা আমাদের অর্থনৈতিক জীবনে বিরূপ প্রভাব ফেলে। প্রতিবন্ধীদের মধ্যে অনেক আছে যারা কোনো কাজ করতে পারে না বরং তাদের চিকিৎসা ও সেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। এ অর্থের বেশিরভাগই পরিবার এবং কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র কিছু অংশগ্রহণ করে। এটি একধরনের অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়ে। অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে যারা কাজ করতে পারে না, পাশাপাশি পরিবার তাকে আর্থিক সহায়তা দিতে পারে না এ জাতীয় মানুষগুলোকে অন্যের অনুকম্পের ওপর নির্ভর করে অনেক মানবেতর জীবনযাপন করতে হয়। সবচেয়ে বড় কথা হলো প্রতিবন্ধীদের মধ্যে অনেকের আছে মেধা ও কাজ করার অদম্য উৎস। কিন্তু প্রতিবন্ধিতার কারণে তারা কাজ করতে পারে না। এ জাতীয় প্রতিবন্ধীদের সেবা ও শ্রম থেকে জাতি বঞ্চিত হওয়ায় আমরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। এছাড়া প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী সহায়ক উপকরণ এবং প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের খরচ বাবদ সরকারের বেশ অর্থ ব্যয় করতে হয়, যা আমাদের অর্থনৈতিক জীবনে প্রভাব ফেলে। মোটকথা হলো প্রতিবন্ধিতার শিকার অসহায় মানুষগুলোর সেবা থেকে দেশ বঞ্চিত হওয়ায় আমাদের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
প্রতিবন্ধিতা আমাদের অর্থনৈতিক জীবনে কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর