শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর: বাংলাদেশে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূরপ্রসারী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যেসব অঞ্চল ও দেশ অধিকহারে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যেসব নেতিবাচক প্রভাবজনিত ঝুঁকি আছে তন্মাদ্যে প্রধানতম হলো জনবসতিপূর্ণ সমুদ্র তীরবর্তী অঞ্চল সমুদ্র স্তরের নিচে তলিয়ে যাওয়া। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে যা প্রতিনিয়ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে যাচ্ছে এবং এসব লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার 'ও শস্যক্ষেত্রের ক্ষতি হচ্ছে। অন্যদিকে, সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। উপকূলে কৃষিজমির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষি উৎপাদন ও জমির উর্বরতা হ্রাস করছে। আবার, এসব এলাকায় অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে এবং গাছপালা ধ্বংস হচ্ছে। এর ফলে প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকা-অর্থনীতির ওপর। জীবিকার টানে মানুষ শহরমুখী হয়ে শহরের ওপর চাপ বৃদ্ধি করছে। আবার, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রায় প্রতিবছর এবং ক্ষেত্র বিশেষে একাধিকবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি অনাকাঙ্ক্ষিত দুর্যোগ হানা দিচ্ছে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে দশ লক্ষ মানুষের মৃত্যুসহ সাম্প্রতিককালের দুর্যোগসমূহের আর্থসামাজিক প্রভাব অত্যন্ত ভয়াবহ। ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, বিভিন্ন নতুন-পুরাতন রোগসহ নানাবিধ ও বহুমাত্রিক প্রভাবে বাংলাদেশের জনজীবনে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। অতএব বলা যায় যে, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে ভয়াবহ প্রভাব ফেলছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' এলাকাটিতে এ বছর পরপর তিনবার বন্যা দেখা দেয়। এই আকস্মিক বন্যার ফলে নদীভাঙন শুরু হয়। এর ফলে বহু ঘরবাড়ি, ফসল নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে সম্পাদিত হয়।

উত্তর

'দ্বিজাতি তত্ত্ব' হলো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে 'দ্বিজাতি তত্ত্ব' ঘোষণা করেন। তার মতে, ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায় ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, ইতিহাস ইত্যাদি দিক দিয়ে স্বতন্ত্র। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এই মতবাদটি 'দ্বিজাতি তত্ত্ব' নামে পরিচিত ।

উত্তর

উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত নাগরিক সমস্যা ফুটে উঠেছে। কেননা, উদ্দীপকের 'ক' দেশে অভিন্ন বছরে পরপর তিনবার আকস্মিক বন্যা ও তার প্রভাব কার্যত জলবায়ু পরিবর্তনেরই সুস্পষ্ট প্রভাব। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ক্রমবর্ধমান নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হওয়ায় পৃথিবীর জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর এ পরিবর্তন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি। আর বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ গ্রিন হাউজ গ্যাস। গ্রিন হাউজ ইফেক্ট বলতে পৃথিবীর অভ্যন্তরে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। এই গ্রিন হাউজ ইফেক্ট জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যাপক ব্যবহারের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এছাড়া বিলাসদ্রব্যের উৎপাদন ও ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলে সিএফসি, মিথেন, ওজন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ণ, মাটি দূষণ, ভূমিধস, পানি দূষণ ইত্যাদির মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। জলবায়ুর পরিবর্তনের কারণে প্রকৃতিতে নানা ধরনের বিপর্যয় যেমন- বন্যা, খরা, ভূমিধস, জলোচ্ছ্বাস, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ হলো জলবায়ুর পরিবর্তন।

উত্তর

বাংলাদেশে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূরপ্রসারী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যেসব অঞ্চল ও দেশ অধিকহারে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যেসব নেতিবাচক প্রভাবজনিত ঝুঁকি আছে তন্মাদ্যে প্রধানতম হলো জনবসতিপূর্ণ সমুদ্র তীরবর্তী অঞ্চল সমুদ্র স্তরের নিচে তলিয়ে যাওয়া। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে যা প্রতিনিয়ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে যাচ্ছে এবং এসব লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার 'ও শস্যক্ষেত্রের ক্ষতি হচ্ছে। অন্যদিকে, সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। উপকূলে কৃষিজমির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষি উৎপাদন ও জমির উর্বরতা হ্রাস করছে। আবার, এসব এলাকায় অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে এবং গাছপালা ধ্বংস হচ্ছে। এর ফলে প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকা-অর্থনীতির ওপর। জীবিকার টানে মানুষ শহরমুখী হয়ে শহরের ওপর চাপ বৃদ্ধি করছে। আবার, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রায় প্রতিবছর এবং ক্ষেত্র বিশেষে একাধিকবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি অনাকাঙ্ক্ষিত দুর্যোগ হানা দিচ্ছে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে দশ লক্ষ মানুষের মৃত্যুসহ সাম্প্রতিককালের দুর্যোগসমূহের আর্থসামাজিক প্রভাব অত্যন্ত ভয়াবহ। ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, বিভিন্ন নতুন-পুরাতন রোগসহ নানাবিধ ও বহুমাত্রিক প্রভাবে বাংলাদেশের জনজীবনে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। অতএব বলা যায় যে, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে ভয়াবহ প্রভাব ফেলছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।