উদ্দীপকের আলোকে ডাঃ কামনা রাণী মন্ডলের শেষের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: এইডস রোগের লক্ষণ সনাক্ত করে আক্রান্তদের প্রতি আমাদের ইতিবাচক আচরণ করা উচিত। বক্তব্যটি যথার্থ। এইডস (AIDS) আক্রান্তদের প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি, কারণ এটি শুধু একটি রোগ, কোনো সামাজিক কলঙ্ক নয়। এইডস স্পর্শ, খাবার ভাগ করে খাওয়া বা একসঙ্গে বসবাসের মাধ্যমে এটি ছড়ায় না। এ বিষয়টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। তবুও, অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেকেই আক্রান্তদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, যা অমানবিক ও অনৈতিক। এইডস আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যান। তাদের প্রতি নেতিবাচক মনোভাব তাদের অবস্থা আরও সংকটময় করে তুলতে পারে এবং চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। বরং সমাজের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো, সহমর্মিতা প্রকাশ করা এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা। সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তুললে এইডস আক্রান্তরা সমাজের মূলধারায় থাকতে পারবেন এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আলোচনা শেষে তাই বলা যায়, এইডস রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যাপারে কুসংস্কার দূর করে বৈষম্যহীন আচরণ করা উচিত, যাতে তারা মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন এবং সমাজে অবদান রাখতে পারেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ডাঃ কামনা রাণী মন্ডলের শেষের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর