শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে ভবানীপুর' দেশটি যে সংকটের সম্মুখীন তার কারণ বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের ভবানীপুর দেশটি যে সংকটের সম্মুখীন তা হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। জলবায়ু পরিবর্তনের বহুবিধ কারণ বিদ্যমান। উদ্দীপকের ভবানীপুর দেশটি বৈশ্বিক একটি কারণে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এর প্রভাবে ভবানীপুর দেশটিতে ঋতু পরিবর্তনের, বৃষ্টিপাত হ্রাস, সুপেয় পানির সংকট, জীব বৈচিত্রা ধ্বংসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে পারে। এরূপ বর্ণনায় জলবায়ুজনিত বৈশ্বিক সমস্যাটি ফুটে উঠেছে যার পেছনে বহুবিধ কারণ রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমন, যা শিল্পায়ন, যানবাহনের জীবাশশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়ের ফলে বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। এছাড়া অরণ্য নিধন ও কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ও অব্যবস্থাপনার কারণে জলবায়ু পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হচ্ছে। বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা-বৃদ্ধি এবং চরম আবহাওয়াগত ঘটনাবলী এর সরাসরি প্রভাব।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে ভবানীপুর' দেশটি যে সংকটের সম্মুখীন তার কারণ বর্ণনা কর।

উদ্দীপক

শিক্ষক: ভবানীপুর দেশটি বৈশ্বিক একটি কারণে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এর প্রভাবে ভবানীপুর দেশটিতে ঋতু পরিবর্তনের, বৃষ্টিপাত হ্রাস, সুপেয় পানির সংকট, জীব বৈচিত্র্য ধ্বংসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে পারে। ছাত্র: এই সমস্যা মোকাবিলায় করণীয় কী? শিক্ষক: এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ও দেশীয় পর্যায়ে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ করা আশু প্রয়োজন।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

দুর্নীতি দমন কমিশন গঠিত হয় ২০০৪ সালে।

উত্তর

খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগ জরুরি। সচেতনতা বাড়িয়ে ভোক্তাদের ভেজাল শনাক্তের উপায় শেখানো দরকার। ভ্রাম্যমাণ আদালত ও খাদ্য অধিদপ্তরের কার্যক্রম জোরদার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই অনুমোদিত পণ্য কেনা ও রাসায়নিক পরীক্ষার প্রচলন বাড়ানো প্রয়োজন। স্থানীয় পর্যায়ে কৃষকদের সচেতন করে বিষমুক্ত চাষাবাদ উৎসাহিত করা যেতে পারে। সর্বোপরি, কঠোর আইন প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুললে ভেজাল প্রতিরোধ সম্ভব।

উত্তর

উদ্দীপকের ভবানীপুর দেশটি যে সংকটের সম্মুখীন তা হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। জলবায়ু পরিবর্তনের বহুবিধ কারণ বিদ্যমান। উদ্দীপকের ভবানীপুর দেশটি বৈশ্বিক একটি কারণে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এর প্রভাবে ভবানীপুর দেশটিতে ঋতু পরিবর্তনের, বৃষ্টিপাত হ্রাস, সুপেয় পানির সংকট, জীব বৈচিত্রা ধ্বংসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে পারে। এরূপ বর্ণনায় জলবায়ুজনিত বৈশ্বিক সমস্যাটি ফুটে উঠেছে যার পেছনে বহুবিধ কারণ রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমন, যা শিল্পায়ন, যানবাহনের জীবাশশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়ের ফলে বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। এছাড়া অরণ্য নিধন ও কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ও অব্যবস্থাপনার কারণে জলবায়ু পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হচ্ছে। বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা-বৃদ্ধি এবং চরম আবহাওয়াগত ঘটনাবলী এর সরাসরি প্রভাব।

উত্তর

জলবায়ু জনিত সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ও দেশীয় পর্যায়ে প্রতিটি নাগরীকের দায়িত্বশীল আচরণ করা অতি প্রয়োজন। শিক্ষকের এ বক্তব্যটি যথার্থ। জলবায়ু পরিবর্তন বৈশ্বিকভাবে একটি সংকটময় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধি মানবসভ্যতার জন্য বড় হুমকি। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে কেবল সরকার বা সংস্থাগুলোর নয়, বরং প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC), প্যারিস চুক্তি, এবং বিভিন্ন দেশের নীতিমালা কার্বন নিঃসরণ কমানোর জন্য কাজ করছে। তবে, এসব উদ্যোগ তখনই কার্যকর হবে যখন প্রতিটি ব্যক্তি পরিবেশবান্ধব আচরণ করবে। উদাহরণস্বরূপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা, পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ গ্রহণ এবং বৃক্ষরোপণ করা ব্যক্তিগত পর্যায়ের কার্যকর পদক্ষেপ হতে পারে। দেশীয় পর্যায়ে সরকার শক্তিশালী পরিবেশনীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। নাগরিকরা বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, টেকসই কৃষি চর্চা এবং বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। আলোচনার পরিশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধান করে পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।