উদ্দীপকের আলোকে শিক্ষকের শেষের বক্তব্যটি ব্যাখ্যা কর।
উত্তর: জলবায়ু জনিত সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ও দেশীয় পর্যায়ে প্রতিটি নাগরীকের দায়িত্বশীল আচরণ করা অতি প্রয়োজন। শিক্ষকের এ বক্তব্যটি যথার্থ। জলবায়ু পরিবর্তন বৈশ্বিকভাবে একটি সংকটময় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধি মানবসভ্যতার জন্য বড় হুমকি। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে কেবল সরকার বা সংস্থাগুলোর নয়, বরং প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC), প্যারিস চুক্তি, এবং বিভিন্ন দেশের নীতিমালা কার্বন নিঃসরণ কমানোর জন্য কাজ করছে। তবে, এসব উদ্যোগ তখনই কার্যকর হবে যখন প্রতিটি ব্যক্তি পরিবেশবান্ধব আচরণ করবে। উদাহরণস্বরূপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা, পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ গ্রহণ এবং বৃক্ষরোপণ করা ব্যক্তিগত পর্যায়ের কার্যকর পদক্ষেপ হতে পারে। দেশীয় পর্যায়ে সরকার শক্তিশালী পরিবেশনীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। নাগরিকরা বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, টেকসই কৃষি চর্চা এবং বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। আলোচনার পরিশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধান করে পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শিক্ষকের শেষের বক্তব্যটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর