শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রোগটির বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রোগ তথা এইডস বিস্তাররোধে নাগরিকের নানাবিধ করণীয় রয়েছে। এইডস এর চিকিৎসা ও প্রতিরোধের তেমন কার্যকর কোন ব্যবস্থা না থাকায় এর দ্রুত বিস্তার ঘটছে। এজন্য এইডসকে প্রতিহত করার ব্যাপারে নাগরিক দায়িত্ববোধ থেকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ রোগ থেকে মুক্তি পেতে আমাদের সকলের করণীয় হলো নাগরিক সচেতনতা, অবাধ যৌনাচার, ও ব্যভিচার রোধ করা, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা অর্জন, মাদকাসক্তির বিরুদ্ধে আন্দোলন,ব্যক্তিগত সতর্কতা মেনে চলা, আক্রান্তদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করা ইত্যাদি। একজন সচেতন নাগরিক হিসেবে এই বিস্তার রোধে আমাদের করণীয় হলো বিবিধ। এক্ষেত্রে এইডস প্রতিরোধে আমাদের প্রথম করণীয় হলো নিজেদের নিরাপদ রাখা। এজন্য আমাদের অবাধ বা অনিরাপদ যৌনতা, অপরীক্ষিত রক্ত সঞ্চালন বা মাদক দ্রব্যের গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এর ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে এইডসের ভয়ঙ্কর পরিণতি, এইডস এর লক্ষণসমূহ ও এটি থেকে বেঁচে থাকার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এভাবে নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে মরণব্যাধি এইডস থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রোগটির বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে ত…

উদ্দীপক

জনাব কামাল দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি তিনি লক্ষ করলেন, তার শরীরের ওজন দ্রুত হ্রাস পাচ্ছে। সেই সাথে একটানা কাশি, চর্মরোগ দেখা দিয়েছে। রক্ত পরীক্ষার পর তিনি জানতে পারলেন তিনি একটি ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন, যা নিরাময়যোগ্য নয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আক্ষরিক অর্থে দুর্নীতি (Corruption) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণকে বোঝায়। সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাকে দুর্নীতি বলে।

উত্তর

সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Handicapped)। চিরন্তন ও মানবিক চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ। চাহিদার জনগোষ্ঠীর মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না বা সম্ভব হয় না।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত কামাল সাহেব এইডস রোগে আক্রান্ত। এইডস একটি মরণব্যাধি। এইডস হলো HIV নামক ভাইরাসের আক্রমণে সৃষ্ট মানব শরীরে একটি রোগ। HIV ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং একপর্যায়ে তার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ফলে ব্যক্তি সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়। এক পর্যায়ে রোগী নিশ্চিতভাবে মৃত্যুবরণ করে। এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্য রোগের মতোই বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষণ গুলো হল - দ্রুত ওজন হ্রাস, দীর্ঘদিন শুকনো কাশি, দীর্ঘদিন পাতলা পায়খানা, বারবার জ্বর বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া, অত্যাধিক দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত কামাল সাহেবের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো হচ্ছে - দীর্ঘদিন থেকে জ্বর, কাশি, নিউমোনিয়া শহর নানা ধরনের শারীরিক দুর্বলতা। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তিনি একটি ভাইরাসজনিত প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত। এসব বৈশিষ্ট্য দ্বারা এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কামাল সাহেব HIV ভাইরাসের আক্রমণের শিকার। সুতরাং বলা যায়, কামাল সাহেব এইডস রোগে আক্রান্ত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রোগ তথা এইডস বিস্তাররোধে নাগরিকের নানাবিধ করণীয় রয়েছে। এইডস এর চিকিৎসা ও প্রতিরোধের তেমন কার্যকর কোন ব্যবস্থা না থাকায় এর দ্রুত বিস্তার ঘটছে। এজন্য এইডসকে প্রতিহত করার ব্যাপারে নাগরিক দায়িত্ববোধ থেকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ রোগ থেকে মুক্তি পেতে আমাদের সকলের করণীয় হলো নাগরিক সচেতনতা, অবাধ যৌনাচার, ও ব্যভিচার রোধ করা, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা অর্জন, মাদকাসক্তির বিরুদ্ধে আন্দোলন,ব্যক্তিগত সতর্কতা মেনে চলা, আক্রান্তদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করা ইত্যাদি। একজন সচেতন নাগরিক হিসেবে এই বিস্তার রোধে আমাদের করণীয় হলো বিবিধ। এক্ষেত্রে এইডস প্রতিরোধে আমাদের প্রথম করণীয় হলো নিজেদের নিরাপদ রাখা। এজন্য আমাদের অবাধ বা অনিরাপদ যৌনতা, অপরীক্ষিত রক্ত সঞ্চালন বা মাদক দ্রব্যের গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এর ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে এইডসের ভয়ঙ্কর পরিণতি, এইডস এর লক্ষণসমূহ ও এটি থেকে বেঁচে থাকার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এভাবে নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে মরণব্যাধি এইডস থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।