উক্ত সমস্যা সমাধানে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সমস্যা তথা ইভটিজিং নামক সমস্যার সমাধানে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্দীপকে দেখা যায়, নাইমা রহমান ইভটিজিংয়ের শিকার হয়ে লেখাপড়া বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ দোষীদের গ্রেপ্তার করে এবং নাইমা আবার পড়ালেখা শুরু করে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, সরকার ইভটিজিং প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার ইভটিজিংকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে এবং এ সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করছে। উদ্দীপকে পুলিশের হস্তক্ষেপে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার যে পদক্ষেপ দেখা যায়, তা সরকারের দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক। এ ধরনের ব্যবস্থা ভুক্তভোগীদের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং অন্য ভুক্তভোগীদেরও সাহসী হতে উৎসাহিত করে। একইসঙ্গে এটি সমাজে একটি বার্তা পৌঁছে দেয় যে, ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর বিরুদ্ধে রাষ্ট্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরকার এ সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করছে।আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে সরকারের পদক্ষেপ খুবই কার্যকরী। তবে সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ইভটিজিং সমূলে নির্মূল করা সম্ভব। এর মাধ্যমে প্রত্যেক মেয়ে তার শিক্ষা ও জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর