শেয়ারFacebookWhatsApp

সুজনের কর্মকাণ্ডে তোমার পঠিত কোন নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: সুজনের কর্মকাণ্ডে আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজাল-এর ইঙ্গিত রয়েছে।উদ্দীপকে বর্ণিত হয়েছে, সুজন তার পণ্যের স্বাদ বৃদ্ধি ও তা লোভনীয় করার উদ্দেশ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে। তার এই কর্মকান্ডে খাদ্যে ভেজাল সংক্রান্ত নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। সুজনের ব্যবহার করা রাসায়নিক পদার্থ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ।খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। খাদ্যে ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের। দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। সুজনের মতো অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সুজনের কর্মকাণ্ডে তোমার পঠিত কোন নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ…

উদ্দীপক

সুজন ও লিমন দুই বন্ধু। উভয়েই নীতিবিরোধী কাজে লিপ্ত। সুজন ক্রেতার নিকট পণ্যের স্বাদ বৃদ্ধি ও পণ্যকে লোভনীয় করার জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে। অপরদিকে, লিমন স্বল্প বেতনের চাকরি করলেও অদৃশ্য উপায়ে অল্প সময়ের মধ্যে অঢেল সম্পদের মালিক হয়ে যায়। বিষয়টি একটি প্রতিষ্ঠানের নজরে আসে। প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

Comilla · 2025

উত্তর

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।

উত্তর

যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।

উত্তর

সুজনের কর্মকাণ্ডে আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজাল-এর ইঙ্গিত রয়েছে।উদ্দীপকে বর্ণিত হয়েছে, সুজন তার পণ্যের স্বাদ বৃদ্ধি ও তা লোভনীয় করার উদ্দেশ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে। তার এই কর্মকান্ডে খাদ্যে ভেজাল সংক্রান্ত নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। সুজনের ব্যবহার করা রাসায়নিক পদার্থ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ।খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। খাদ্যে ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের। দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। সুজনের মতো অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।

উত্তর

লিমনের কর্মকাণ্ডে দুর্নীতির প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। এই দুর্নীতি প্রতিরোধে উক্ত প্রতিষ্ঠানটি তথা দুর্নীতি দমন কমিশনের ভূমিকা রয়েছে। উদ্দীপকে দেখা যায়, লিমন স্বল্প বেতনের চাকরিজীবী হয়েও অল্প সময়ে। অঢেল সম্পদের মালিক হয়, যা দুর্নীতিকে নির্দেশ করে। এমন দুর্নীতি প্রতিরোধে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো দুর্নীতি দমন কমিশন বা দুদক।দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ ব্যাধি, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সামাজিক ন্যায়বিচারকে বিপন্ন করে তোলে। বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও এই ব্যাধির বিস্তার দেশের উন্নয়নপ্রবাহকে ঝুঁকির মুখে ফেলছে। তাই দুর্নীতির মূলোৎপাটনে একটি কার্যকর, শক্তিশালী এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা অপরিহার্য। দুর্নীতি প্রতিরোধে দুদক-এর প্রধান লক্ষ্য হলো স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ। প্রথমে, দুদককে অবশ্যই সম্পদের উৎস অনুসন্ধান করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনা করতে হবে। এরপর, আইনানুযায়ী তার অবৈধ সম্পদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আদালতের মাধ্যমে প্রমাণিত হলে সে সম্পদ বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির -ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, সরকারি-বেসরকারি সকল পর্যায়ে কর্মরত ব্যক্তিদের সম্পদের বার্ষিক বিবরণী যাচাই ও বিশ্লেষণ করা এবং সন্দেহজনক লেনদেন নজরদারিতে রাখা প্রয়োজন। দুদকের কার্যক্রম আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও নিরাপদ তথ্য দেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে।সুতরাং, দুর্নীতির মতো সামাজিক ব্যাধি নির্মূলে দুদককে ন্যায়বিচার, জবাবদিহিতা ও দৃঢ়তার সাথে কাজ করে সমাজে নৈতিকতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।