শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাটি তোমার পঠিত কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাটি আমার পঠিত যে নাগরিক সমস্যাকে নির্দেশ' করে সেটি হলো খাদ্যে ভেজাল। উদ্দীপকে উল্লেখ রয়েছে, মি. 'Y [গণিত] একদিন আমের দোকানে পাকা রঙের আম দেখে কিছু সংখ্যক আম কিনে আনেন। আম খাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক জানান যে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। উদ্দীপকের এ ঘটনাটি খাদ্যে ভেজালের ধারণাটিকে ইঙ্গিত করছে।খাদ্যে ভেজাল বর্তমান সমাজের এক ভয়াবহ নাগরিক সমস্যা; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অধিক মুনাফালাভ, সস্তায় অধিক উৎপাদন ও বাজার দখলের প্রতিযোগিতা খাদ্যকে বিষে পরিণত করছে। ফলে নাগরিকরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রোগ-শোক বাড়িয়ে তুলছে। খাদ্যে ভেজাল সমস্যার মূল কারণ হলো কিছু ব্যবসায়ীর সীমাহীন অর্থলিপ্সা ও নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের সহজলভ্যতা। খাদ্যপণ্যের চেহারা, স্বাদ বা সংরক্ষণ বাড়াতে তারা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে। এতে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে, তেমনি প্রকৃত ও সৎ ব্যবসায়ীরা বঞ্চিত হন। বাজারে টিকে থাকতে অনেকেই অনিচ্ছায় এই ভেজালের প্রতিযোগিতায় নামেন। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকির অভাব এবং সাধারণ ভোক্তাদের মান সচেতনতার ঘাটতি এ সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই নাগরিক সমস্যা শুধু ব্যক্তি নয়, বরং সমাজ 'ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাটি তোমার পঠিত কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্…

উদ্দীপক

সময়টা চৈত্র মাস। তখনও আমের মৌসুম শুরু হয়নি। মি. 'YY^{\prime} একদিন আমের দোকানে পাকা রঙের আম দেখে কিছু সংখ্যক আম কিনে আনেন। আম খাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক জানান যে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

Barisal · 2025

উত্তর

যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী।

উত্তর

সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি আমার পঠিত যে নাগরিক সমস্যাকে নির্দেশ' করে সেটি হলো খাদ্যে ভেজাল। উদ্দীপকে উল্লেখ রয়েছে, মি. 'YY^{\prime} একদিন আমের দোকানে পাকা রঙের আম দেখে কিছু সংখ্যক আম কিনে আনেন। আম খাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক জানান যে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। উদ্দীপকের এ ঘটনাটি খাদ্যে ভেজালের ধারণাটিকে ইঙ্গিত করছে।খাদ্যে ভেজাল বর্তমান সমাজের এক ভয়াবহ নাগরিক সমস্যা; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অধিক মুনাফালাভ, সস্তায় অধিক উৎপাদন ও বাজার দখলের প্রতিযোগিতা খাদ্যকে বিষে পরিণত করছে। ফলে নাগরিকরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রোগ-শোক বাড়িয়ে তুলছে। খাদ্যে ভেজাল সমস্যার মূল কারণ হলো কিছু ব্যবসায়ীর সীমাহীন অর্থলিপ্সা ও নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের সহজলভ্যতা। খাদ্যপণ্যের চেহারা, স্বাদ বা সংরক্ষণ বাড়াতে তারা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে। এতে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে, তেমনি প্রকৃত ও সৎ ব্যবসায়ীরা বঞ্চিত হন। বাজারে টিকে থাকতে অনেকেই অনিচ্ছায় এই ভেজালের প্রতিযোগিতায় নামেন। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকির অভাব এবং সাধারণ ভোক্তাদের মান সচেতনতার ঘাটতি এ সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই নাগরিক সমস্যা শুধু ব্যক্তি নয়, বরং সমাজ 'ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত সমস্যা তথা খাদ্যে ভেজাল সমস্যা সমাধানে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।খাদ্যে ভেজাল একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। খাদ্যে রাসায়নিক দ্রব্যের প্রয়োগ যেমন প্রাণহানির কারণ হতে পারে, তেমনি নাগরিক জীবনের নিরাপত্তা ও আস্থাকেও চরমভাবে বিঘ্নিত করে। খাদ্যে ভেজাল সমস্যা প্রতিরোধে নাগরিকদের প্রথম করণীয় হলো-বাজারে প্রচলিত অস্বাভাবিকভাবে পাকা ফল বা সন্দেহজনক খাদ্যসামগ্রী সম্পর্কে সতর্ক থাকা এবং তা কেনা থেকে বিরত থাকা। দ্বিতীয়ত, কোনো খাদ্যসামগ্রী কেনার আগে তার উৎস, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা উচিত। নাগরিকদের উচিত গণমাধ্যমে প্রচারিত খাদ্যে ভেজালের প্রভাব ও প্রতিকারের বিষয়ে সচেতন থাকা। কারও বিরুদ্ধে খাদ্যে রাসায়নিক ব্যবহারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করাও নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক পরিবেশে খাদ্য সচেতনতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা রাখা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। মোবাইল কোর্টের কার্যক্রমে সহায়তা ও সমাজে ভেজালবিরোধী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নাগরিকরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অবদান রাখতে পারে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, সতর্কতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একজন নাগরিক খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে, যা সুস্থ জাতি গঠনে সহায়ক হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।