উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা কোন ধরনের নাগরিক সমস্যা ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা খাদ্যে ভেজাল নামক নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে। ঘটনা-১ এ জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন অনেকদিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি; যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। উদ্দীপকে বর্ণিত হয়েছে, জনাব শরাফত সাহেবের ক্রয়কৃত ফলে ব্যবহার করা রাসায়নিক পদার্থ বা ফরমালিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। বাজারে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা কো…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর