শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত নাগরিক সমস্যা প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল বলে কি তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এর নাগরিক সমস্যাটি হলো ইভটিজিং। আমি মনে করি, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল।ইভটিজিং হলো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারীর ব্যক্তিত্ব, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি নারীর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং সামাজিকভাবে অসুস্থ একটি পরিবেশ সৃষ্টি করে। ফলে নারীর স্বাভাবিক বিকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কনা স্কুলে আসা-যাওয়ার পথেকয়েকজন বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিল। প্রধান শিক্ষক প্রথমে বখাটেদের অভিভাবকদের অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশের সহায়তা গ্রহণ করেন, যার ফলে কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এ ঘটনায় প্রধান শিক্ষক ও পুলিশের ভূমিকা যথার্থ ও সময়োপযোগী ছিল। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কর্তব্য। প্রধান শিক্ষক কনার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের জড়িত করেন, যা সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া ছিল অত্যন্ত কার্যকর পদক্ষেপ, কারণ ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা প্রতিরোধে আইনের প্রয়োগ অপরিহার্য। পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা কনাকে মানসিকভাবে সাহসী করেছে এবং 'নিরাপত্তাবোধ ফিরিয়ে দিয়েছে। এ ধরনের বাস্তব পদক্ষেপ সামাজিক প্রতিরোধ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া ঘটনাটি আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে।আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক ও পুলিশের তৎপরতা আমাদের শেখায় বিচার, সচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপের সম্মিলনে সমাজকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশে রূপান্তর করা সম্ভব।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত নাগরিক সমস্যা প্রতিরোধে প্রধান শিক্ষক এ…

উদ্দীপক

ঘটনা-১: জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন, অনেক দিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি। এতে তিনি বিস্মিত হন।ঘটনা-২: দশম শ্রেণির শিক্ষার্থী কনা স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই কয়েকটি বখাটে ছেলের দ্বারা উত্ত্যক্তের শিকার হন। বিষয়টিতে অতিষ্ঠ হয়ে কনা প্রধান শিক্ষককে অবহিত করে। প্রধান শিক্ষক বখাটেদের অভিভাবকদের অবহিত করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তাতেও কোনো পরিবর্তন না হওয়ায় প্রধান শিক্ষক পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে।

Sylhet · 2025

উত্তর

অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ৬ মাস থেকে তিন বছরের 'মধ্যে প্রকাশ পায়।

উত্তর

বৈশ্বিক উষ্ণায়ন মূলত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ এবং বন উজাড়ের কারণে ঘটে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, 'নাইট্রাস অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় "সূর্য থেকে আসা তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে যায়, ফলে গড় তাপমাত্রা বাড়তে থাকে। শিল্পায়ন, যানবাহন থেকে ধোঁয়া, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বনভূমি ধ্বংস এ সমস্যার মূল কারণ। এসব কারণে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এটি জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য মারাত্মক হুমকি।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা খাদ্যে ভেজাল নামক নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে। ঘটনা-১ এ জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন অনেকদিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি; যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। উদ্দীপকে বর্ণিত হয়েছে, জনাব শরাফত সাহেবের ক্রয়কৃত ফলে ব্যবহার করা রাসায়নিক পদার্থ বা ফরমালিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। বাজারে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এর নাগরিক সমস্যাটি হলো ইভটিজিং। আমি মনে করি, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল।ইভটিজিং হলো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারীর ব্যক্তিত্ব, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি নারীর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং সামাজিকভাবে অসুস্থ একটি পরিবেশ সৃষ্টি করে। ফলে নারীর স্বাভাবিক বিকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কনা স্কুলে আসা-যাওয়ার পথেকয়েকজন বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিল। প্রধান শিক্ষক প্রথমে বখাটেদের অভিভাবকদের অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশের সহায়তা গ্রহণ করেন, যার ফলে কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এ ঘটনায় প্রধান শিক্ষক ও পুলিশের ভূমিকা যথার্থ ও সময়োপযোগী ছিল। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কর্তব্য। প্রধান শিক্ষক কনার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের জড়িত করেন, যা সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া ছিল অত্যন্ত কার্যকর পদক্ষেপ, কারণ ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা প্রতিরোধে আইনের প্রয়োগ অপরিহার্য। পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা কনাকে মানসিকভাবে সাহসী করেছে এবং 'নিরাপত্তাবোধ ফিরিয়ে দিয়েছে। এ ধরনের বাস্তব পদক্ষেপ সামাজিক প্রতিরোধ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া ঘটনাটি আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে।আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক ও পুলিশের তৎপরতা আমাদের শেখায় বিচার, সচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপের সম্মিলনে সমাজকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশে রূপান্তর করা সম্ভব।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।