শেয়ারFacebookWhatsApp

বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর: বর্ণিত সমস্যা তথা দুর্নীতি সমাধানে নানা রকম করণীয় আছে।দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, যা রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক কাঠামোকে ধ্বংস করে। এটি শুধু সম্পদ লুটপাটই নয়, সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই দুর্নীতি নামক সামাজিক সমস্যার প্রতিকার হিসেবে প্রথমত রাজনৈতিক অঙ্গীকার ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। আইনকে শক্তিশালী করে নিরপেক্ষভাবে প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দুদককে কার্যত স্বাধীন করা ও তাদের আইনি ক্ষমতা বাড়ানো প্রয়োজন। সম্পদ ঘোষণা বাধ্যতামূলক করলে লুকোনো সম্পদ বোঝা সহজ হবে। সরকারি সেবা ডিজিটালাইজেশন ও অনলাইন লেনদেন সম্প্রসারণ করলে ঘুষ-দালালের সুযোগ কমে যাবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিরীক্ষা শক্তিশালী ও রিপোর্ট দ্রুত প্রকাশিত হওয়া উচিত। গণমাধ্যমে তথ্য উন্মুক্ত করা, নৈতিক শিক্ষা বৃদ্ধি ও সামাজিক বয়কট দুর্নীতির বিরুদ্ধে কার্যকর। হুইসলব্লোয়ার সুরক্ষা আইন প্রণয়ন ও সহজ অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু করলে সাহসী নাগরিকেরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। অফিসারদের জন্য নিয়মিত নৈতিকতা প্রশিক্ষণ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হলে পুনরাবৃত্তি রোধে সাহায্য করবে।আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, দুর্নীতি একটি জাতীয় সমস্যা, যা দমন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনের কঠোর প্রয়োগ, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যক্ত কর।

উদ্দীপক

একজন সরকারি কর্মচারী তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণে অর্থসম্পদের মালিক হন।

Mymensingh · 2025

উত্তর

যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী।

উত্তর

খাদ্যে ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়, এমন খাদ্যদ্রব্যকে বোঝায়। কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে ভেজাল খাদ্য বলা হয়। অর্থাৎ খাদ্যে ভেজাল বলতে বোঝায়, যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। খাদ্যে ভেজাল মেশানো যেমন একটি সামাজিক অপরাধ তেমনি এটি মানবতাবিরোধী অপরাধ বটে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতির বহুবিধ কারণ রয়েছে।উদ্দীপকে একজন সরকারি কর্মচারী তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, যা দুর্নীতির প্রতিচ্ছবি।দুর্নীতি হলো সমাজ অনুমোদিত নৈতিক ও আইনগত আদর্শ লঙ্ঘন করে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য অবৈধ পন্থায় সম্পদ বা সুযোগ-সুবিধা অর্জনের প্রক্রিয়া। এটি একটি বৈশ্বিক সমস্যা, যা সমাজের আর্থসামাজিক কাঠামোকে দুর্বল করে এবং সুশাসনকে ব্যাহত করে। দুর্নীতির পিছনে কাজ করে নানাবিধ কারণ, যেমন-দারিদ্র্য, মূল্যবোধের অবক্ষয়, আইনের দুর্বল প্রয়োগ ইত্যাদি। দুর্নীতির পিছনে প্রধানত দ্রুত ধনী হওয়ার উচ্চাভিলাষ ও অর্থকে সামাজিক মর্যাদার মানদণ্ড ভাবার প্রবণতা কাজ করে। স্বজনপ্রীতি ও পার্টিকুলারিস্টিক মূল্যবোধে 'আপনজনকে সুবিধা' দেওয়ার সংস্কৃতি ঘুষ-দুর্নীতিকে স্বাভাবিক করে। আইনের অস্পষ্টতা ও ফাঁকফোকর, তদুপরি আইনের যথাযথ ও সমান প্রয়োগের অভাব দুর্নীতিবাজকে ঝুঁকিমুক্ত বোধ করায়। রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার প্রভাব জবাবদিহিতা দুর্বল করে, ফলে প্রশাসনিক নিয়ন্ত্রণ শিথিল হয়। অন্যদিকে, সীমিত বেতন-ভাতা বা আর্থিক চাপ কিছু ক্ষেত্রে অবৈধ আয়ে প্রলুব্ধ করে। প্রতিযোগিতামূলক ভোগবাদী সংস্কৃতিতে সৎ আয়ে কাঙ্ক্ষিত অবস্থান ধরা কঠিন মনে হওয়ায় তিনি বেআইনি অর্থ সংগ্রহে উৎসাহিত হন। এসব কারণ সম্মিলিতভাবে ঘটনাটি ঘটায়।

উত্তর

বর্ণিত সমস্যা তথা দুর্নীতি সমাধানে নানা রকম করণীয় আছে।দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, যা রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক কাঠামোকে ধ্বংস করে। এটি শুধু সম্পদ লুটপাটই নয়, সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই দুর্নীতি নামক সামাজিক সমস্যার প্রতিকার হিসেবে প্রথমত রাজনৈতিক অঙ্গীকার ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। আইনকে শক্তিশালী করে নিরপেক্ষভাবে প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দুদককে কার্যত স্বাধীন করা ও তাদের আইনি ক্ষমতা বাড়ানো প্রয়োজন। সম্পদ ঘোষণা বাধ্যতামূলক করলে লুকোনো সম্পদ বোঝা সহজ হবে। সরকারি সেবা ডিজিটালাইজেশন ও অনলাইন লেনদেন সম্প্রসারণ করলে ঘুষ-দালালের সুযোগ কমে যাবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিরীক্ষা শক্তিশালী ও রিপোর্ট দ্রুত প্রকাশিত হওয়া উচিত। গণমাধ্যমে তথ্য উন্মুক্ত করা, নৈতিক শিক্ষা বৃদ্ধি ও সামাজিক বয়কট দুর্নীতির বিরুদ্ধে কার্যকর। হুইসলব্লোয়ার সুরক্ষা আইন প্রণয়ন ও সহজ অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু করলে সাহসী নাগরিকেরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। অফিসারদের জন্য নিয়মিত নৈতিকতা প্রশিক্ষণ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হলে পুনরাবৃত্তি রোধে সাহায্য করবে।আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, দুর্নীতি একটি জাতীয় সমস্যা, যা দমন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনের কঠোর প্রয়োগ, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যক্ত কর। | Prosthuti